সোমবার, জুলাই ২৭, ২০২৬
26.8 C
Dhaka

ফুডপ্যান্ডায় নতুন গ্রাহকদের কার্ড পেমেন্টে আকর্ষণীয় ছাড়

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: বিভিন্ন ব্যাংকের কার্ডধারীদের বিস্তৃত পরিসরের ছাড় দেয়ার মাধ্যমে ক্যাশলেস পেমেন্টকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে অনলাইন খাবার ও মুদিপণ্য ডেলিভারি সেবা ফুডপ্যান্ডা বেশ কয়েকটি ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে। এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডধারীরা যারা কিনা ফুডপ্যান্ডার নতুন গ্রাহক, তারা এই ছাড় উপভোগ করতে পারবেন।

এখন থেকে, ফুডপ্যান্ডার নতুন গ্রাহকরা প্রথম অর্ডারে ৪০ শতাংশ ছাড় (২০০ টাকা পর্যন্ত) পেতে ‘বিএএনকে২০০’ কোডটি ব্যবহার করতে পারবেন। এই অফারটি পেতে সর্বনিম্ন ৪০০ টাকার অর্ডার করতে হবে। এর জন্য গ্রাহকদের তাদের কার্ডের বিবরণ ফুডপ্যান্ডা অ্যাপে তাদের ‘সেভড পেমেন্ট মেথড’-এর তালিকায় যুক্ত করতে হবে। একবার অ্যাকাউন্টের বিবরণ যুক্ত করা হয়ে গেলে গ্রাহকরা যখন খুশি ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন এবং বিভিন্ন অসাধারণ ছাড় উপভোগ করতে পারবেন।

অর্ডারের ক্ষেত্রে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদানে ফুডপ্যান্ডা সকল বড় ব্যাংকের কার্ড বা বিকাশ ব্যবহার করে ক্যাশলেস লেনদেনের সুব্যবস্থা করেছে। এখন পর্যন্ত ৭৮ শতাংশ ফুডপ্যান্ডা ব্যবহারকারী ক্যাশ-অন-ডেলিভারি পদ্ধতিতে মূল্য পরিশোধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে, ধীরে ধীরে গ্রাহকরা মোবাইল ওয়ালেট ও কার্ড ব্যবহারের সুবিধার সাথে অভ্যস্ত হতে শুরু করেছে।

ডিজিটাল পেমেন্ট সেবা গ্রাহকদের আরও নিরাপদে চলাফেরা করার এবং ডিজিটাল স্টেটমেন্টের মাধ্যমে আরও সুরক্ষিত লেনদেনের সুযোগ প্রদান করে। এছাড়া, খুব সামান্য স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে নগদ অর্থ বহন ও লেনদেন করা হয় বলে, একে ঘিরে যে স্বাস্থ্যঝুঁকি থাকে তা চলমান বৈশ্বিক মহামারি তুলে ধরেছে। এখন থেকে গ্রাহকরা তাদের পছন্দের খাবার, প্রয়োজনীয় সামগ্রী বা রান্নাঘরের পণ্য ফুডপ্যান্ডা ব্যবহার করে অর্ডার করতে পারবেন, এবং তাদের ডেবিট/ক্রেডিট বা প্রিপেইড কার্ডের মাধ্যমে স্ক্রিনে কয়েক ট্যাপেই অর্থ পরিশোধ করতে পারবেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি