বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

ফিনটেক প্রোডাক্ট তৈরির লক্ষ্যে ওপেনআর্ক সিস্টেমস ও সিভিসি ফাইন্যান্সের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ফিনটেক প্রোডাক্ট তৈরির জন্য ওপেনআর্ক সিস্টেমস ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সিভিসি ফাইন্যান্স লিমিটেড।

২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি সই হয়। এই প্রাযুক্তি নির্ভর অংশীদারিত্ব আর্থিক খাতে প্রবৃদ্ধি অর্জনে উভয় প্রতিষ্ঠানকে সহায়তা করবে। ওপেনআর্ক সিস্টেমস ম্যানেজমেন্ট এর অংশ হিসেবে সিভিসি ফাইন্যান্সের জন্য এমন ফিনটেক প্রোডাক্ট তৈরি করবে, যা প্রতিষ্ঠানটির প্রতিযোগিতা সক্ষমতার উন্নয়ন ঘটাবে।

সিভিসি ফাইন্যান্স বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। এটি প্রথাগত ঋণ ও সঞ্চয় সুবিধাসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা দিয়ে থাকে। চলমান কোভিড-১৯ মহামারীতেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের নিরিবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথাগত প্রোডাক্টের পাশাপাশি বিকল্প ডেলিভারি চ্যানেল তৈরির জন্য কাজ করছে।

শ্রীলঙ্কার কলম্বোভিত্তিক ওপেনআর্ক সিস্টেমস ম্যানেজমেন্ট ৩০ বছর ধরে ব্যাংক, লিজিং এবং ফাইন্যান্সিং কোম্পানির জন্য সফটওয়্যার তৈরির কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি মূলত ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ও সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী এসব সেবা ছড়িয়ে দেয়ার জন্য কাজ করছে।

সিভিসি ফাইন্যান্সের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিনহাজ আহমেদ এই চুক্তিতে সই করেন। ওপেনআর্কের চেয়ারম্যান এবং সিইও মিঃ দয়া হেইত্তিয়ারাচ্চি ভার্চুয়ালি এমওইউ সই অনুষ্ঠানে অংশ নেন। তার পক্ষে চুক্তিতে সই করেন জিয়াউল ইসলাম।

এসময় সিভিসি ফাইন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ ওয়ারেফ হোসাইন, হেড অব আইটি আনোয়ার হোসাইন চৌধুরী, হেড অব অপারেশনস ফয়সাল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি