মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.8 C
Dhaka

চীন ও ইন্দোনেশিয়ার প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিগত সহযোগিতা ও ইন্টারনেট নিরাপত্তা বৃদ্ধিতে চীন ও ইন্দোনেশিয়া একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। প্রথমবারের মতো চীন ইন্টারনেট নিরাপত্তা বিষয়ে অন্য একটি দেশের সাথে এ ধরণের চুক্তি স্বাক্ষর করেছে।

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ইন্দোনেশিয়া সফরকালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়্। সম্প্রতি চীনের পরারাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এই চুক্তিটি সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার বিকাশে যৌথ সহযোগিতার ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করবে।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সাইবার অ্যান্ড ক্রিপ্টো এজেন্সি এবং চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, দেশ দু’টি সাইবার পরিসরের নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নীতির প্রতি সম্মান প্রদর্শন করবে এবং বহুপাক্ষিক, গণতান্ত্রিক ও স্বচ্ছ আন্তর্জাতিক ইন্টারনেট গভর্নেন্স সিস্টেম, ডেটা সিকিউরিটি তৈরিতে একসঙ্গে কাজ করবে; একইসঙ্গে সুষ্ঠু, সুরক্ষিত, উন্মুক্ত, সহযোগিতাপূর্ণ, দায়িত্বশীল, সাইবারস্পেস ও তথ্যপ্রযুক্তি খাতের অবকাঠমোগত বিকাশেও কাজ করবে।  আর ইন্দোনেশিয়ার ফাইভজি অবকাঠামোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে হুয়াওয়ে।

এ নিয়ে আইটি বিশেষজ্ঞ ওন্নো ডব্লিউ পূর্ব বলেন, চীনের সাথে ইন্দোনেশিয়ার এই সহযোগিতার বিষয়টি কোন সমস্যা সৃষ্টি করবে না; এক্ষেত্রে ইন্দোনেশিয়া স্বাধীন। তিনি আরো বলেন, ‘আমরা একসাথে কাজ করতে পারি, তবে এক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনসহ অন্যান্য দেশের ওপর নির্ভরশীল নই। স্বাধীনভাবে নিজস্ব প্রযুক্তি তৈরির চেষ্টা করছি আমরা।’

এ খাতের অন্যান্য বিশেষজ্ঞগণ একই ধরণের আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁরাও বলছেন, এ চুক্তিটি ইন্টারনেট নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করবে; বিশেষ করে, টেলিকম খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়টি। এবং তথ্য চুরির বিষয়টি রোধ করবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি