শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

ফিনটেক ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড জিতল ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করে আর্থিক অন্তৰ্ভুক্তি বৃদ্ধিতে অবদান রাখায় ফিনটেক ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড জিতেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

প্রথমবারের মতো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২১’-এর এটি ছিল অন্যতম সেরা পুরস্কার। করোনা মহামারির সময় ‘নগদ’ ফাইন্যান্সিয়াল টেকনোলজির ব্যবহার সহজ করার পাশাপাশি মোবাইলের মাধ্যমে পেমেন্টের মতো বিষয়গুলো গরুত্বপুর্ণ ভূমিকা রেখেছে।

সম্প্রতি রাজধানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ এই পুরস্কার গ্রহণ করেন। এ সময় দেশের আর্থিক খাতের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, সরকারি ও রেগুলেটরি সংস্থাসহ ফিনটেক খাতের বিভিন্ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এবারের আয়োজনে প্রাথমিকভাবে শতাধিক প্রতিষ্ঠান মনোনীত হয়। পরবর্তীতে ১১টি ক্যাটাগরিতে সেরা ২৬টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের জন্য নির্বাচন করা হয়।

ফিনটেক ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড মূলত যেকোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার সহজতম প্রক্রিয়ার জন্য পুরস্কার দেওয়া হয়। এই প্রক্রিয়ায় বাংলাদেশের যেকোনো মোবাইল ফোন থেকে সহজেই কেবল *১৬৭# ডায়াল করে চার ডিজিটের একটি পিন দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়।

চলতি বছরের শুরুর দিকে এক পর্যায়ে প্রতিদিন প্রায় তিন লাখ মানুষ *১৬৭# ডায়াল করে ‘নগদ’ অ্যাকাউন্ট খুলেছে। ফলে ‘নগদ’-এর মাধ্যমে সহজেই ৫ কোটি ৭০ লাখের বেশি মানুষ আর্থিক নেটওয়ার্কের মধ্যে চলে আসে।

মূলত সাধারণ মানুষের কথা চিন্তা করেই সহজে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া চালু করে ‘নগদ’। একই সঙ্গে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে সাশ্রয়ী লেনদেন ব্যবস্থার প্রবর্তন করা সম্ভব হয়েছে।  

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি