শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের জন্য বিডিজবস-আইটুআই এর বিশেষ প্লাটফর্ম চালু

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষ চাকরীর ওয়েবসাইট বিডিজবস ডটকম তাদের ওয়েবসাইটটি প্রতিবন্ধী চাকরী প্রার্থীদের জন্য সহজে ব্যবহার যোগ্য করার জন্য সম্প্রতি চালু করেছে ‘আইটুআই ক্যারিয়ার অ্যাডভাইজার’। বৃহস্পতিবার অনলাইনে এ উদ্বোধন করেন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম। বিডিজবস ডটকমকে এই কাজে সহায়তা করছে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), আন্তর্জাতিক সংস্থা লিওনার্ড চেশায়ার, সিএসআইডি এবং বিবিডিএন।

আইটুআই ক্যারিয়ার অ্যাডভাইজার’ একটি নতুন ডিজিটাল প্লাটফর্ম যারমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা খুব সহজেই চাকরী খুঁজতে এবং আবেদন করতে পারবেন। প্রতিবন্ধী ব্যক্তিরা এই প্লাটফরমে বাংলা এবং ইংরেজী উভয় ভাষাতেই তাদের যোগ্যতা যাচাই করতে এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

 এই প্লাটফরমেরমূল বৈশিষ্ট্যগুলো হলো ১. প্রতিবন্ধী ব্যক্তিরা বিডিজবস ডটকমে তাদের প্রোফাইল জমা দিতে পারবেন এবং আবেদন করতে পারবেন। ২. চাকরী খোঁজা, আবেদনকরা এবং ইন্টারভিউ সংক্রান্ত পরামর্শ পাবেন। ৩. প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান সমূহের সার্বক্ষণিক পরামর্শ পাবেন। ৪. সঠিকভাবে আবেদন করা, চাকরীর স্থায়িত্ব বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিজের সন্তুষ্টি অর্জনে নানারকম পরামর্শ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম। অনলাইনে আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা প্রতিবন্ধী সংসদের সভাপতি নাসিমা আক্তার, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, মাইক্রোসফট বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী সোনিয়া বশির কবির, বাংলাদেশ এমপ্লয়ারস ফেডারেশনের সম্পাদক ফারুক আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড: আশরাফি আহমেদ এবং লিওনার্ড চেশায়ার, সিএসআইডি, সিডিডি এবং এফসিডিও এর প্রতিনিধিবৃন্দ।

লিওনার্ড চেশায়ার এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জহির বিন সিদ্দিক বলেন, ‘‘বাংলাদেশের চাকরীর বাজারে ঢোকার ক্ষেত্রে অসম সুযোগ এবং সহায়তার জন্য বিশেষ করে মহিলা প্রতিবন্ধীরা অনেক প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। তাদের এই বাধা দূর করতে এই অর্ন্তভুক্তিমূলক ডিজিটাল প্লাটফরমটি তৈরি করা হয়েছে। 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি