সোমবার, আগস্ট ২৪, ২০২৬
29 C
Dhaka

পর্যটন শহর কক্সবাজারে উবার এক্সএল ও মটো চালু

বিশ্বের সবচেয়ে বড় অন-ডিম্যান্ড রাইডশেয়ারিং কোম্পানি উবার, আজ পর্যটকদের শহর কক্সবাজারে যাত্রা শুরু করলো। ঢাকা, চট্টগ্রামও সিলেটের পর কক্সবাজার বাংলাদেশের ৪র্থ শহর যেখানে এখন থেকে উবার ব্যবহার করা যাবে। যাত্রীরা উবার অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে উবার এক্সএল এবং মটো সার্ভিস ব্যবহার করতে পারবেন।

যাত্রীদের সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সহজলভ্য যাতায়াত ব্যবস্থা এবং চালকদের জন্য পর্যাপ্ত উপার্জন নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে যাত্রা শুরু করেছে উবার।

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, “বাংলাদেশের পর্যটন শিল্পের প্রাণকেন্দ্রে আমাদের যাত্রা শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইনানী বা রামু, এখন শহরবাসী ও পর্যটকরা যাতায়াতের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে উবার বেছে নিতে পারবেন। আর চালকেরা পাবেন স্বাধীনভাবে কাজ করার ও পর্যাপ্ত উপার্জনের সুযোগ। ২০১৯ সালে ৭৬টি দেশের পর্যটকরা বাংলাদেশে উবার ব্যবহার করেছেন। আমরা এই নতুন শহরের সম্ভাবনার ব্যাপারে আশাবাদী এবং তার সাথে আমরা এটিও আশা করছি যে শহরবাসী এবং পর্যটকেরা আমাদের সাদরে গ্রহণ করবেন।”

ট্রিপের আগে, ট্রিপ চলাকালীন সময়ে এবং ট্রিপ শেষ হওয়ার পরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উবারের বেশ কিছু সেফটি প্রোডাক্ট রয়েছে। যাত্রীদের সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার সাথে যুক্ত করে দেয়ার জন্য রয়েছে একটি ইমার্জেন্সি নম্বর, ইন-অ্যাপ সেফটি টুলকিট এবং একটি কমিউনিটি গাইডলাইন যা পারস্পরিক সম্মান বজায় রাখতে অ্যাপে চালক ও যাত্রীদের প্রত্যাশিত আচরণের ধারণা দেয়। এছাড়াও উবারের রয়েছে একটি সার্বক্ষণিক সেফটি রেসপন্স টিম এবং একটি ল’ এনফোর্সমেন্ট রেসপন্স টিম, যারা যাত্রা পরবর্তী সময়ে চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সবসময় কাজ করে যায় এবং যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে পুলিশকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহায়তা করে থাকে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি