মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
27.6 C
Dhaka

পরিবর্তিত পৃথিবীতে তথ্য-প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই : পলক

টেকইকম ডেক্স : অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-এ অনলাইন ক্লাসের কার্যক্রম শুরুর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)।

অনলাইনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি। প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমনের ফলে সারাদেশ যখন সংকটময় মুহূর্তে ঠিক সেই সময় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশের শিক্ষা, চিকিৎসা এবং খাদ্য ব্যবস্থাপনায় সহযোগিতায় কাজ করে চলছে। এরই অংশ হিসেবে খাদ্যের জন্য “ফুড ফর ন্যাশন”, চিকিৎসার জন্য “হেল্থ ফর ন্যাশন” এবং শিক্ষার জন্য “এডুকেশন ফর ন্যাশন” নামক প্ল্যাটফর্ম গঠন করা হয় বলে জানান প্রতিমন্ত্রী।

করোনা পরিস্থিতির কারনে সারা বিশ্বে আমাদের যে মহামারী মোকাবেলা করতে হচ্ছে তার সময় হয়তো স্বল্পমেয়াদী থাকছে না বরং এর সময় দীর্ঘও হতে পারে। তাই আমাদের নতুন এই পরিবর্তিত পৃথিবীতে সব কিছু মানিয়ে নেওয়ার পাশাপাশি অভ্যস্থ হবার জন্যে তথ্য-প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। আর বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসহ সকল বানিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রসমূহ চলমান রাখতে চাইলে প্রযুক্তিই হচ্ছে একমাত্র চালিকাশক্তি। এই অনলাইন শিক্ষা ব্যবস্থার যে মডেলটি তৈরি করা হয়েছে তা প্রতিটি শহর থেকে গ্রাম এবং কেন্দ্র থেকে প্রান্ত প্রতিটি জায়গায় ছড়িয়ে দিতে চাই আমরা।

আইডিয়া প্রকল্পের সহায়তায় এখন থেকে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেনীর ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। প্রতিটি ক্লাস ৬০ মিনিট করে চলবে যেখানে ৪৫ মিনিট পাঠদান ও বাকি ১৫ মিনিটি প্রশ্ন উত্তর পর্ব থাকবে।  শিক্ষার্থীদের আগে থেকেই রুটিন এবং প্রয়োজনীয় ম্যাটেরিয়াল সরবরাহ করা হবে। উক্ত শিক্ষাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে এবং স্টার্টআপদের সহায়তায় একিরূপ সেবা পৌঁছে দেবার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কাজও শুরু করতে যাচ্ছে স্টার্টআপ বাংলাদেশ- আইডিয়া প্রকল্প।

বিশেষ অতিথি হিসেবে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। শিক্ষা ক্ষেত্রে এমন উদ্যোগ ইতিবাচক ভুমিকা রাখবে বলে জানান আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এর সাথে অনলাইনে এ শিক্ষা কার্যক্রম শুরুর ইতিবাচক অভিজ্ঞতা শীঘ্রই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে এ ধরনের উদ্যোগ চলমানে আরো উৎসাহিত করবে বলে মত প্রকাশ করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) থেকে আইসিটি নির্ভর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান বিসিসি এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। অনলাইন পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালনায় সহোযোগিতা করায় আইডিয়া প্রকল্পসহ আইসিটি বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি