মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি নিয়ে এলো বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: নবায়নযোগ্য জ্বালানি নির্ভর যানবাহন ও পাওয়ার ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিওয়াইডি পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি উন্মোচিত করেছে। পাশাপাশি, নিজেদের কিন এল ডিএম-আই ও বিওয়াইডি সিল ০৬ ডিএম-আই মডেলের গাড়ি বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। গত ২৮ মে এ উপলক্ষে চীনের জিয়ান শহরে এক অনুষ্ঠান আয়োজিত হয়। যেখানে ৪৬.০৬ শতাংশ থার্মাল এফিসিয়েন্সি, মাত্র ২.৯ লিটার/১০০কি.মি.’র জ্বালানি সাশ্রয় সুবিধা, এবং ২,১০০ কিলোমিটারের অসাধারণ রেঞ্জের কারণে সংশ্লিষ্ট খাতে নতুন রেকর্ড গড়েছে পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি।

বিওয়াইডি কিন এল ডিএম-আই ও বিওয়াইডি সিল ০৬ ডিএম-আই দূর্দান্ত দু’টি মার্কেট-রেডি গাড়ি, যেগুলো সাধারণ গাড়ির তুলনায় তিন ভাগের এক ভাগ জ্বালানি ব্যবহার করে, অন্যদিকে তিনগুণ বেশি রেঞ্জ উপভোগেরও সুবিধা দেয়। চীনের বাজারে এই গাড়ি দু’টির দাম ৯৯,৮০০ থেকে ১,৩৯,৮০০ ইউয়ানের মধ্যে রয়েছে।

এখনো পর্যন্ত ৩৬ লাখ ইউনিটেরও বেশি পিএইচইভি (প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল) মডেলের অন্তর্ভুক্ত গাড়ি বিক্রি করেছে বিওয়াইডি। চীনে বিক্রিত প্রতি দুইটি পিএইচইভি’র মধ্যে একটি বিওয়াইডি। প্রতিষ্ঠানটির এই বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে একই সাথে প্রযুক্তিগত উৎকর্ষের অনন্য বিকাশ এবং অটোমোটিভ খাতে নতুন দিগন্তের উন্মোচন উদযাপিত হয়েছে। এ প্রসঙ্গে বিওয়াইডি’র চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ওয়াং চুয়ানফু জানান, পিএইচইভি প্রযুক্তির বিশ্ববাজারে সেরার অবস্থানটি দখল করে নিয়েছে বিওয়াইডি।

শক্তিশালী এক্সেলারেশন, জ্বালানি সাশ্রয়, সেরা এনভিএইচ পারফরম্যান্স, স্বাচ্ছন্দ্যদায়ক ড্রাইভিং, পরিবেশবান্ধবতা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ওপর ভর করে পিএইচইভি’র বাজারকে আরও সম্প্রসারিত করছে বিওয়াইডি’র পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি। বিওয়াইডি’র বিদ্যুৎকেন্দ্রিক পাওয়ারট্রেইন, সব ধরণের আবহাওয়ার সাথে মানানসই সর্বাধুনিক ফুল-ভেহিকল থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, এবং বিদ্যুতায়ন ও বুদ্ধিমত্তার ব্যবহারে নিরবচ্ছিন্ন সমন্বয় করতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক (ই/ই) আর্কিটেকচার ব্র্যান্ডটির ‘লিপ ফরোয়ার্ড’ প্রচেষ্টার সেরা উদাহরণ দেয়। এর সার্বিক থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম গাড়ির ব্যাটারি, ইঞ্জিন বে ও কেবিন জুড়ে তাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম, যেটি এই খাতে বিওয়াইডি’ই প্রথম নিয়ে এসেছে।

নবায়নযোগ্য জ্বালানি নির্ভর গাড়ির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, আর এই যাত্রায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক শক্তি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখছে বিওয়াইডি’র পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি