মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
24.2 C
Dhaka

পছন্দের শীর্ষে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ অনারের ম্যাজিক ৬ প্রো

টেকভিশন২৪ ডেস্ক: নেক্সট জেনারেশন ফ্যালকন ক্যামেরা সিস্টেম, প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম কোয়ালিটি আর পাওয়ারফুল পারফরমেন্স দিক থেকে খুব কম সময়ে বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ডদের মাঝে জায়গা করে নিয়েছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অনার। প্রিমিয়াম ফ্ল্যাগশিপের মধ্যে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অনার এক ভরসার নাম- এমন তথ্য উঠে এসেছে বৈশ্বিক গবেষণা ও টেকনোলজি মার্কেট রিসার্চের সমীক্ষায়।


গবেষণায় বলছে, তরুণদের মধ্যে স্মার্টফোনে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও কনটেন্ট মেকিংয়ের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। আর সেই চাহিদা পূরণের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে অনারের ম্যাজিক ৬ প্রো স্মার্টফোন। কারণ একটি স্মার্টফোনে যা যা থাকা প্রয়োজন তার সব কিছুই আছে এই স্মার্টফোনে।


এক সময় স্মার্টফোনের ক্যামেরায় ছবি তোলা ছিল সবচেয়ে বড় চমক। তবে এখন স্মার্টফোন নিয়ে তরুণদের চাহিদা অনেক। তাদের এসব চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়ত বাজার গবেষণা চালিয়ে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য সেরা ডিভাইসটি বাজারে এনেছে অনার। অনার ম্যাজিক ৬ প্রো স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য রয়েছে ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এফ/২.৬ অপারচারযুক্ত ১৮০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স, এফ/১.৪ অপারচারের ক্ষমতাসম্পন্ন ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.০ অপারচারযুক্ত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (এফ/২.০ অ্যাপারচার) থ্রিডি ডেপথ ক্যামেরা সেলফি তোলা এবং রিল তৈরি করার জন্য অনার ম্যাজিক ৬ প্রো ফোনে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা।
এছাড়া স্মার্টফোনটি ডিএক্সওমার্ক রেটিং অনুযায়ী নাম্বার ওয়ান। স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিচ্ছে অনারের ম্যাজিক ৬ প্রো। কারণ অনার ম্যাজিক ৬ প্রোতে আছে দুর্দান্ত ক্যামেরা, সিলিকন কার্বন প্রযুক্তির দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং অনন্য ডিজাইন। সেসঙ্গে রয়েছে আলট্রা ডিউরেবল ডিসপ্লে। ব্যাটারি লাইফ, পাওয়ারফুল পারফরমেন্স এবং অসাধারণ সব শক্তিশালী ফিচার।
অনার বলছে, ক্রমবর্ধমান এই গ্রাহকশ্রেণীর স্মার্ট মানসিকতাকে প্রাধান্য দিয়ে, অনার ম্যাজিক ৬ প্রো বাজারে এনেছে। প্রফেশনাল স্মার্টফোন হিসেবে দেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পছন্দের তালিকায় যুক্ত হয়েছে এই ফোন। সঙ্গে যারা হাই-প্রোফাইল, কর্পোরেট পিপুল তাদেরও পছন্দে তালিকায় অনারের এই ডিভাইস। এছাড়া দেশের তরুণরা ক্যামেরা প্রযুক্তি ছাড়াও, প্রফেশনাল কাজে এবং বিনোদনের মাধ্যম হিসেবেও স্মার্টফোন ব্যবহার করে। এজন্য তাদের প্রয়োজন দীর্ঘ সময় বা টানা কয়েক ঘন্টা নিরবচ্ছিন্ন সাপোর্ট দেয় এমন স্মার্টফোন। তরুণদের এই প্রয়োজন মেটাতে অনার ম্যাজিক ৬ প্রো অনবদ্য।


অনার বাংলাদেশ বলছে, সা¤প্রতিককালে তরুণরা প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম কোয়ালিটি আর পাওয়ারফুল পারফরমেন্সের স্মার্টফোনের প্রতি খুবই আকৃষ্ট। অনার সবসময়ই তাদের গ্রাহকদের প্রাধান্য দিয়ে থাকে। প্রতিনিয়তই নতুন কিছু করতে চাওয়া সৃজনশীল তরুণ প্রজন্মের চাহিদা অনার মাথায় রেখে তারুণ্যকেন্দ্রিক ভিভাইস বাজারে নিয়ে আসে। তারই সঙ্গে প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ নিশ্চিত করছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। এরজন্য অনার হয়ে উঠছে একটি নির্ভরযোগ্য স্মার্টফোন ব্র্যান্ড।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি