শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
22.3 C
Dhaka

নিরাপত্তা দিতেও অর্থ নেবে টুইটার

টেকভিশন২৪ ডেস্ক:  ব্যবহারকারীদের পকেট থেকে অর্থ খসাতে একের পর এক উদ্যোগ নিচ্ছেন টুইটার অধিকর্তা ইলন মাস্ক। মাস্কের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, টুইটারে দ্বি-স্তর নিরাপত্তা (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) আর বিনামূল্যে পাওয়া যাবে না। 

আগামী ২০ মার্চ থেকে কেবল ‘ব্লু’ গ্রাহকরা (নীল টিক) ‘টেক্সট-মেসেজ অথেন্টিকেশন’ সুবিধাটি ব্যবহার করতে পারবেন। অন্যদের সেবাটি নিতে মাসিক হারে অর্থ খরচ করতে হবে। দ্বি-স্তর নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহারকারীর প্ল্যাটফর্মে লগ-ইনের সময় পরিচয় দু’বার যাচাই করা হয়। এ সেবার আওতায় সাধারণত ব্যবহারকারীর ই-মেইল কিংবা ফোনে কোড পাঠানো হয়।

এরপর ওই কোড টুইটারের সংশ্নিষ্ট ঘরে লিখলে অ্যাকাউন্টটি চালু হয়। এতে টুইটার অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তা নিশ্চিত হয়। ইতোমধ্যে এ সেবা গ্রহণে মাসিক খরচের বৃত্তান্তবিষয়ক বার্তা পেতে শুরু করেছেন ব্যবহারকারীরা। তবে নীল টিক চিহ্ন নেই এমন ব্যবহারকারীরা চাইলে তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে দ্বি-স্তর নিরাপত্তা নিতে পারবেন। এতে টুইটারকে কোনো অর্থ দিতে হবে না।

ইলন মাস্ক বলেন, আমরা আমাদের ব্যবহারকারীদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এ উদ্যোগ নিয়েছি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি