বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
29 C
Dhaka

নারীর উপর বিনিয়োগ সবচেয়ে স্মার্ট, ১ ডলার বিনিয়োগে ৯ ডলার আসে: দীপু মনি

টেকভিশন২৪ ডেস্ক: আজ যেসব শিশু স্কুলে যেতে শুরু করলো তারা যখন কর্মজগতে প্রবেশ করবে তখন এই সময়ে যেসব কাজ বর্তমান রয়েছে তার অধিকাংশেরই অস্তিত্ব থাকবে না। তথ্য-প্রযুক্তি নির্ভর সময়ে প্রতিনিয়ত কাজের ধরন পাল্টে যাচ্ছে। প্রত্যেককে সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হবে। তথ্য-প্রযুক্তি নির্ভর দক্ষতাই দিতে পারবে সে পরিবর্তনের সুযোগ।

রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোডার্সট্রাস্ট বাংলাদেশ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি যে কোনও ধরনের প্রযুক্তিভিত্তিক জ্ঞান একজন মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে। সুতরাং সকলকে এমন শিক্ষা-প্রশিক্ষণ লাভের মনমানসিকতা পোষণ করতে হবে। 

 শিক্ষামন্ত্রী বলেন, তারুণ্যের শক্তিই দেশকে আজ সাফল্যের পথে এগিয়ে নিচ্ছে। তরুণদের আরো বেশি আইটি বিষয়ক দক্ষতা অর্জন করতে হবে। চতূর্থ শিল্প বিপ্লবের পথে নারীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন শিক্ষামন্ত্রী।

দুই বছর ধরে দেশের বিভিন্ন অংশের তরুণ কর্মহীন ও সুবিধাবঞ্চিত এক হাজার নারীকে আইটি প্রশিক্ষণে প্রশিক্ষিত করে তুলেছে কোডার্সট্রাস্ট বাংলাদেশ। সফলভাবে কোর্স সম্পন্ন করে এখন বিশ্ববাজার থেকে কাজ নিয়ে আয় করছেন এইসব নারীরা। তাদের সেই সাফল্য উদযাপন, সনদপত্র প্রদান ও সেরা কৃতিত্বের অধিকারীদের পুরষ্কৃত করার লক্ষেই কোডার্সট্রাস্ট বাংলাদেশ আয়োজন করে এই অনুষ্ঠানের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডার্সট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বাংলাদেশি আমেরিকান আইটি উদ্যোক্তা আজিজ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রওশন আরা মান্নান ও শিরিন আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাব, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি-এনএসডিএ চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা,  এনএসডিএ’র সাবেক চেয়ারম্যান ও কোডার্সট্রাস্টের উপদেষ্টা মো. ফারুক হোসেন, এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান।

অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনের এই সময়ে কোডার্সট্রাস্টের এমন অর্জনের খবর তাদের মুগ্ধ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি কোডার্সট্রাস্টের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এমন উদ্যোগ সত্যিকার অর্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, কোডার্সট্রাস্ট আজ যা করছে তাতে আমাদের আরও অনেক অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে। তারা আর কারো কাছে চাকরি খুঁজবে না, বরং তারাই এক সময় আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে। আর সেখানেই কোডার্সট্রাস্টের সাফল্য।

“নারীর উপর বিনিয়োগকে সবচেয়ে স্মার্ট বিনিয়োগ। নারীর উপর এক ডলার বিনিয়োগ করলে ৯ ডলার ফেরত আসে। নারীর উপর বিনিয়োগ করলে তার সুফল পরিবারের সবার কাছে যায়। আর সে কারণেই কোডার্সট্রাস্টের এই বিনিয়োগ স্মার্ট বিনিয়োগ,” বলেন ডা. দীপু মনি। 

সভাপতির বক্তব্যে আজিজ আহমদ আইটি প্রশিক্ষণে প্রশিক্ষিত নারীদের প্রতি বিশ্ববাজারে আইটি খাতে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আসুন আমাদের সাথে যোগ দিন, আমরা আমাদের নিজেরাই নিজেদের জন্য সহায়ক হয়ে উঠি, একে অপরের জন্য সহায়ক হই, সহায়তার হাত বাড়াই তাদের জন্যও যারা আমাদের কাছে অচেনা।

বাংলাদেশকে তারুণ্যের দেশ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, দেশের ৬৫ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে। এই তারুণ্যের শক্তিই দেশকে তার সাফল্যের পথে এগিয়ে নিচ্ছে। আর নিঃসন্দেহে এই ৬৫ শতাংশের অর্ধেকই নারী। আইটি প্রশিক্ষণে নারীদের আরো বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন করেন আজিজ আহমদ।

করোনা পরিস্থিতির কারণে দেশের তথা গোটা বিশ্বের স্বাভাবিক পথচলা ব্যহত হয়েছে। তবে এই পরিস্থিতি আমাদের শিখিয়েছে আইটি দক্ষতাই দিতে পারে এমন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার শক্তি, আলোচনায় মত দেন বক্তারা।

অনুষ্ঠানে এই প্রশিক্ষণের মাধ্যমে এরই মধ্যে সফলতার মুখ দেখা নারীরা তাদের অনুভূতি তুলে ধরেন। জীবনের জন্য তাদের সামনে নতুন জানালা খুলে দেওয়ার জন্য কোডার্সট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি