শনিবার, আগস্ট ২৯, ২০২৬
34 C
Dhaka

নতুন বছরে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১৩সি

টেকভিশন২৪ ডেস্ক: নতুন বছরের শুরুতেই জনপ্রিয় গ্লোবাল টেক ব্র্যান্ড শাওমি নিয়ে এলো এর নতুন স্মার্টফোন রেডমি ১৩সি। “সুপার ট্রেন্ডি, সুপার কুল” ট্যাগলাইনে শাওমি এই নতুন স্মার্টফোনটি  দেশের বাজারে নিয়ে এসেছে। বিশাল ডিসপ্লের সাথে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এআই ট্রিপল ক্যামেরা এবং অক্টা-কোর প্রসেসর।শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ব্র্যান্ড হিসাবে শাওমি সবসময় উদ্ভাবনে বিশ্বাসী। তাই শাওমির প্রতিটি প্রোডাক্টের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয় বিশেষ কিছু দিকের উপর। রেডমি ১৩সি ট্রেন্ডি ডিজাইন শাওমি ফ্যানদের জন্য এটি একটি দারুণ চমক হবে বলে আমি মনে করি। একইসাথে স্মার্টফোনটি নিশ্চিত করবে ভালো পারফরম্যান্স।”

বড় ফ্রেমে স্মুথ ভিজ্যুয়াল রেডমি ১৩সি স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চির একটি বড় স্ক্রিন। ফোনটির রিফ্রেশ রেট ৯০ হার্জ হওয়ায় এতে গেমিং, ব্রাউজিং বা ভিডিও দেখা যাবে নির্বিঘ্নে। চোখের সুরক্ষার জন্য ডিসপ্লেটিতে রয়েছে রিডিং মোড এবং প্রো-গ্রেড ফিচার। ১৬০০x৭২০ এইচডিপ্লাস রেজোলিউশন এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও হওয়ায় ফোনটির ভিজ্যুয়ালও উজ্জ্বল।

ট্রেন্ডি ডিজাইনে পারফরম্যান্সরেডমি ১৩সি ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টা-কোর প্রসেসর। ফলে গেমিং এবং ভিডিও প্লেব্যাকের সময় এটি দিবে ভালো পারফরম্যান্স। ট্রেন্ডি ডিজাইনের এই ফোনটি পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক, নেভি ব্লু এবং ক্লোভার গ্রিন- এই তিনটি রঙে। ফোনটি আকারে ১৬৮ মিমি x ৭৮ মিমি x ৮.০৯ মিমি এবং ওজনে মাত্র ১৯২ গ্রাম। ডিভাইসটিতে রয়েছে ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা যা ১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

এআই ট্রিপল ক্যামেরা ফোনটির ক্যামেরা সিস্টেমে ব্যবহার করা হয়েছে এআই ট্রিপল ক্যামেরা। যেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি সহায়ক লেন্স। এই তিনটি পৃথক লেন্স আলাদাভাবে কাজ করায় ফোনটির ছবি এবং ভিডিও হয় উন্নতমানের। এছাড়াও, ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সররেডমি ১৩সি ফোনটির এক পাশে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অবস্থিত। তাই ফোনটি আনলক করা যাবে খুবই দ্রুত আর সহজে। উল্লেখ্য, শাওমিই প্রথম ব্র্যান্ড যারা এত সাশ্রয়ী মূল্যে এই সাইড সেন্সর ফিচারটি নিয়ে এসেছে। এছাড়া, ফোনটিতে রয়েছে ডুয়াল সিম, একটি মাইক্রোএসডি স্লট এবং ৩.৫মিলিমিটারের একটি হেডফোন জ্যাকের সুবিধা। ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি দিবে ১৮ ওয়াট পাওয়ার ডেলিভারিতে ফাস্ট চার্জিং।

মূল্যদেশের বাজারে রেডমি ১৩সি ফোনটি পাওয়া যাচ্ছে তিনটি র‌্যাম অপশনে। ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা, ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। শাওমির অনুমোদিত স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি