শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
31 C
Dhaka

নতুন চিপের স্মার্টফোনে বাজিমাত হুয়াওয়ের, ১ মিনিটেই বিক্রি শেষ!

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে টেকনোলজিস ও চীনের শীর্ষ চিপ কোম্পানি এসএমআইসি যৌথভাবে উন্নত মানের সাত ন্যানোমিটারের একটি প্রসেসর নিয়ে এসেছে। সেই প্রসেসর দিয়ে যে স্মার্টফোন বানানো হয়েছে, তা রীতিমতো বাজিমাত করে দিয়েছে।

নতুন এই স্মার্টফোনের নাম মেট ৬০ প্রো, যা বানানো হয়েছে চীনে তৈরি নতুন কিরিন ৯০০০ এস চিপ দিয়ে। টেকইনসাইটস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা প্রতিবেদনটির একটি কপি রয়টার্সকেও দিয়েছে।

হুয়াওয়ে গত সপ্তাহে মেট ৬০ প্রো মডেলের ফোন বিক্রি শুরু করে। এই ফোন দিয়ে স্যাটেলাইট কলও করা যাবে, যদিও ভেতরের চিপসেটের শক্তিমত্তা সম্পর্কে কিছু বলা হয়নি।
এই ফোনের প্রসেসর প্রথমবারের মতো উন্নত মানের সাত ন্যানোমিটারের প্রযুক্তি দিয়ে তৈরি। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এ ঘটনা থেকে বোঝা যায়, চীন মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেরাই চিপের ইকোসিস্টেম তৈরিতে অনেকটা এগিয়ে গেছে।

তবে এ বিষয়ে হুয়াওয়ে বা এসএমআইসি রয়টার্সের সঙ্গে কথা বলতে চায়নি।

তবে এ ফোন বাজারে আসার পর ক্রেতাদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। রোববার ফোনটি বাজারে আসার পর এক মিনিটের মধ্যে অনলাইনে সব কটি বিক্রি হয়ে যায়। ফলে হুয়াওয়ে এখন ১৫ থেকে ১৭ মিলিয়ন বা দেড় কোটি থেকে ১ কোটি ৭০ লাখ ফোনসেট উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। তবে ১০ সেপ্টেম্বরের আগে এই ফোন চীনের বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাবে না বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।

ক্রেতারা জানিয়েছেন, এ ফোনের ডাউনলোডের গতি শীর্ষ মানের ফাইভ–জি ফোনের সমান। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি