রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

দ্বিতীয়বারের মতো বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ জিতল ব্যাকবন লিমিটেড

টেকভিশন২৪ রিপোর্ট: প্রতিষ্ঠান ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বার বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ জিতল ব্যাকবন লিমিটেড। ব্যাকবন লিমিটেড-এর পক্ষে এবারের বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ – এর পুরস্কার গ্রহন করেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: আরিফ উল্ল্যাহ খান।  

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম’বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১। সম্প্রতি বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১-এর উপদেষ্টা ও বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ এর প্রধান বিচারক ও বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাওলি, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী,  ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  জিয়া আরফিন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ কামাল এবং বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ।

এবিষয়ে ব্যাকবন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মাহিন মতিন বলেন, ব্যাকবন লিমিটেড ২০১৩ সালে একটি সামাজিক উদ্যোগ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের প্রতিষ্ঠার লক্ষ্য হল বাংলাদেশের মানসম্পন্ন শিক্ষায় উন্নতির জন্য আধুনিক আইসিটি উদ্ভাবন এবং সকলের জন্য মানসম্পন্ন শিক্ষার সুবিধা নিশ্চিত করার মাধ্যমে গ্রামীণ ও শহরের মধ্যে ব্যবধান হ্রাস করা। ব্যাকবন বিশ্বাস করে যে আইসিটি এবং শিক্ষার মধ্যে সংযোগ এই যুগে জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সহায়ক। এইভাবে, এটি শিক্ষায় উন্নতির জন্য আইসিটি উদ্ভাবনের সমস্ত সম্ভাব্য সুবিধাগুলিকে ফোকাসের মাধ্যমে এবারও দ্বিতীয়বারের মতো বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড জিততে পেরে আমরা আনন্দিত ও গর্বিত দেশি প্রতিষ্ঠান হিসেবে। আমাদের প্রতিষ্ঠান সাফল্যের ধারাবাহিকতার আলোকে গতবার বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড জিতেছে।

মাহিন আরো বলেন, আমরা ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, গুগল সহ জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির সংমিশ্রনে শিক্ষা খাতের উন্নয়ন ও দেশে কর্মসংস্থানে কাজ করে যাচ্ছি।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি