বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
32.7 C
Dhaka

শিক্ষার্থীদের ই-লার্নিং ম্যানেজমেন্ট যুক্ত ট্যাব বিতরণের কারিগরি পার্টনার ব্যাকবন লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ইউএনডিপি এক্সিলারেটর ল্যাব-এর আর্থিক সহযোগিতায় ও ভলন্টারি  এসোসিয়েশন অব বাংলাদেশ (ভাব)- এর যৌথ সমন্বয়ে বাংলাদেশের ই-লার্নিং প্রোগ্রামের আওতায় ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কনটেন্ট ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সংযুক্ত ট্যাব বিতরণ প্রোগ্রামের কারিগরি (টেকনিক্যাল) পার্টনার ব্যাকবন লিমিটেড।

দেশের ১৭টা স্কুলের প্রায় ১০০০ শিক্ষার্থী এই কনটেন্ট ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সংযুক্ত ট্যাব ব্যবহার করে অতি সহজে তারা তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ ও পাঠ্য কার্যক্রম চালু রাখতে সক্ষম হয়েছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাকবন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও আব্দুল মতিন শেখ (মাহিন), এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফ উল্যাহ খান, চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মনির হোসেন, জাপানি নাগরিক Chihiro Imazu ও ভাব-বাংলাদেশ-এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর এন্ড অফিস ইনচার্জ এম. এ. আলিম খান।

উল্লেখ্য, ব্যাকবন লিমিটেড ২০১৩ সালে একটি সামাজিক উদ্যোগ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে গুণগত শিক্ষার জন্য আধুনিক আইসিটি উদ্ভাবন এবং সকলের জন্য মানসম্পন্ন শিক্ষার সুবিধা নিশ্চিত করার মাধ্যমে গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান হ্রাস করাই হল ব্যাকবনের লক্ষ্য। ব্যাকবন বিশ্বাস করে আইসিটি এবং শিক্ষার মধ্যে সংযোগ আর্থ-সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাকবন লিমিটেড ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, গুগল, ইউএনডিপি সহ জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির সংমিশ্রনে শিক্ষা খাতের উন্নয়ন ও দেশে কর্মসংস্থানে কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি