শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

দেড় ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার স্বাভাবিক

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-মেসেঞ্জারে প্রায় দেড় ঘণ্টা ঢুকতে পারেননি ব্যবহারকারীরা।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এই সমস্যা দেখা দেয়। পরে রাত পৌনে ১১টার দিকে আবার লগ-ইন স্বাভাবিক হয়।

রাতে হঠাৎ ব্রাউজার ও অ্যাপ থেকে ফেসবুক, মেসেঞ্জার লগ-আউট হয়ে যায়। এরপর থেকে আর ব্যবহারকারীরা লগ-ইন করতে পারেননি। একই ধরনের সমস্যা ইনস্টাগ্রাম ও থ্রেডসেও দেখা গেছে।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, সমস্যাটি নিয়ে তারা কাজ করছেন।

তবে, লগ-ইন স্বাভাবিক হলেও, মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাময়িক এ সমস্যার কোনো কারণ জানানো হয়নি।

বিশ্বজুড়ে ওয়েবসাইটের ত্রুটি পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টর জানায়, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অন্তত ২ লাখ ৭৬ হাজার ব্যবহারকারী #ফেসবুকডাউন, ৭৯ হাজার ব্যবহারকারী #ইনস্টাগ্রামডাউন পোস্ট করেন।

সংবাদমাধ্যম বিবিসি রাত সোয়া ১০টার দিকে জানিয়েছিল, মেটা এ বিষয়ে মন্তব্যে বলেছে যে তারা ফেসবুক লগইনের সমস্যা সম্পর্কে জেনেছে। যত শিগগির সম্ভব তারা সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে।

২০২৩ সালের মে মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৯ লাখ ৪ হাজার ১০০।

মেটার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা হিসাব করলে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি