রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
31 C
Dhaka

দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ই-জেনারেশন

টেকভিশন২৪ ডেস্ক: মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে তথ্য-প্রযুক্তি খাতের নতুন কোম্পানি ই-জেনারেশন লিমিটেড। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১৫ টাকা দরে।

সকালে ডিএসই ও সিএসইতে রিং দ্য বেল এর মাধ্যমে ই- জেনারেশনের লেনদেন শুরু হয়। এসময় স্টক একসচেঞ্জ দুটির ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান সৈয়দা কামরুন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান সহ উর্ধতন কর্মকর্তারা।  

এদিন বেলা ১০টা ৪৫ মিনিটে শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি মাত্র ১ বারে ১টি শেয়ার লেনদেন করেছে।

প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে ই-জেনারেশনের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

বিএসআইএ-এর ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি