শনিবার, আগস্ট ১৫, ২০২৬
27 C
Dhaka

সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজ এর সেলার সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://daraz.com.bd/) গত (১১ অক্টোবর) তাদের পঞ্চম সেলার সামিট আয়োজন করেছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তির্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসিস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দারাজের নতুন প্রযুক্তিগত উন্নয়ন এবং দারাজ সামনে যেসব ফিচার নিয়ে আসবে তা সম্পর্কে সেলারদের জানাতে এ সামিট আয়োজিত হয়।

এছাড়াও, দারাজ এখন যেসব ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে সেসব প্রযুক্তির সাথে সেলার ও উদ্যোক্তাদের যুক্ত করাও ছিলো এ সামিট আয়োজনের উদ্দেশ্য। পাশাপাশি, সেলার সামিট ২০২২ -এ দারাজের এ বছরে ১১.১১ ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়।           

অনুষ্ঠানে দারাজের গ্ৰুপ সিইও বিয়ার্কে মিকেলসেনসহ উপস্থিত ছিলেন দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অন্যান্য অতিথিবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান এবং দারাজের নিবন্ধিত সেলার ও উদ্যোক্তারা। সেলার সামিটে ই-কমার্স সেলাররা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে আরও সহজে ও কার্যকরী উপায়ে দারাজে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং বাংলাদেশের ই-কমার্স ইকোসিস্টেম ও দেশজুড়ে কমিউনিটির উন্নয়নে দারাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, সামিটে দারাজ এক্সপ্রেস ডেলিভারি, সেলার প্রোমো টুল, যেমন: ফ্রি শিপিং ও ভাউচার, দারাজ অ্যাডভারটাইজিং সল্যুশন, সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পেমেন্ট পার্টনার অ্যানাউন্সমেন্ট, দারাজ কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ও দারাজ লাইভ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, সেলার সামিটে দারাজ সামনে যেসব অফার নিয়ে আসবে সে সম্পর্কে ঘোষণা দেয়া হয়। যার মধ্যে রয়েছে: বিশ্বের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন ১১.১১ এবং দারাজের অ্যাপের নতুন ফিচার।

সামিটে অন্যতম আলোচনার বিষয় ছিলো ১১.১১ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের গুরুত্ব, এর অফার এবং সেলাররা কীভাবে এ ক্যাম্পেইন থেকে উপকৃত হবেন তা নিয়ে আলোচনা করা হয়। ক্রেতাদের জন্য এ ক্যাম্পেইনে কী থাকছে তা নিয়েও জানানো হয় এ সামিটে। ১১.১১ ক্যাম্পেইনে থাকবে ১৮ লাখ টাকা সমমূল্যের ডিল, ২০ হাজারের বেশি সেলারের অংশগ্রহণ এবং পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড়। এছাড়াও জানানো হয়, দারাজের কাউন্টডাউন ক্যাম্পেইন শুরু হবে ১ নভেম্বর এবং চলবে ১০ নভেম্বর পর্যন্ত, যেখানেও থাকবে ভাউচার, ফ্রি শিপিং সহ আকর্ষণীয় ছাড় ও ডিল।          

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান এই উপলক্ষ্যে বলেন “আট বছর আগে দারাজ যেখানে মাত্র পাঁচজন কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিলো, সেখানে ক্রেতাদের সন্তুষ্টি ও ভালোবাসায় আজ দারাজ পরিবারের সদস্য সংখ্যা ৬ হাজারের বেশি এবং বর্তমানে রেজিস্টার্ড সেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,০০০। সেলার সংখ্যা যেমন বেড়েছে, ক্লোজড বক্স পলিসির কারণে সেলার রেস্পন্সিবিলিটি ও তেমন বেড়েছে। আমি প্রত্যেক বিক্রেতাকেই নিয়ম নীতি মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে আহ্বান জানাই যার মাধ্যমে দারাজ, ক্রেতা ও বিক্রেতা সকলেই উপকৃত হবেন। আমাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সাথে মিলে ভোক্তাদের যেকোন ধরনের সমস্যার সমাধানে একইভাবে অবদান রাখবে”

অনুষ্ঠানে সমাজ ও দারাজের প্রতি সেলারদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি