বুধবার, এপ্রিল ২২, ২০২৬
28 C
Dhaka

তরুণদের টার্গেটই ভিভো ভি সিরিজে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: “বাংলাদেশে ভিভো’র ভি সিরিজের অন্যতম লক্ষ্য থাকে দেশের তরুণ গ্রাহকরা। তরুণদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেশি। এরাই সবচেয়ে বেশি ছবি তুলতে পছন্দ করে, গেইম খেলতে এমনকি মোবাইলে মুভিও দেখতে পছন্দ করে। তাই এতসব চাপ সামলাতে একদিকে স্মার্টফোনের ক্যামেরাটি যেমন দূর্দান্ত হওয়া চাই, তেমনি চাই ব্যাটারির পারফরম্যান্স। ভিভো ভি সিরিজের স্মার্টফোনগুলো এই সবগুলো চাহিদারই সমন্বয় ।“  সম্প্রতি এক বিবৃতিতে ভিভো বাংলাদেশের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মি. তানজীব আহামেদ এসব কথা বলেন।

ক্যামেরা প্রযুক্তি বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো’র অন্যতম গবেষণার ক্ষেত্র। স্মার্টফোন ক্যামেরায় পপআপ, গিম্বল স্ট্যাবিলাইজেশন, নিত্যনতুন ক্যামেরার প্রযুক্তি, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট -এসবই মৌলিক উদ্ভাবন হিসেবে তাদের স্মার্টফোনে ব্যবহার করেছে ভিভো। আবার সুপার নাইট সেলফি প্রযুক্তি, ডুয়েল ভিডিও ক্যামেরার মতো প্রযুক্তিগুলো ভিভো সংযোজন করেছে বাইরে থেকে। ভি সিরিজে শুধু ক্যামেরাই না, গুরুত্ব পেয়েছে উন্নত প্রসেসর , স্টোরেজ আর টেকসই ব্যাটারি।

বাংলাদেশে যাত্রা করা ভিভো ভি সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম হলো ভিভো ভি২০, ভি২০এসই, ভি১৯, ভি১৫, ভি১৫ প্রো, ভি ১১, ভি ১১ প্রো , ভি ৯, ভি ৯ ইয়ুথ , ভি ৭, ভি ৭+ ইত্যাদি। এর মধ্যে ভিভো ভি১৫ এবং ভি১৫প্রো’তে যুক্ত করা হয়েছিলো পপআপ সেলফি ক্যামেরা। পপআপ ক্যামেরা ভিভো’র নিজস্ব উদ্ভাবন। ভি১৭প্রো’তে ছয় ক্যামেরা যুক্ত করেছিলো ভিভো; যার সাথে ছিলো ডুয়েল পপ-আপ সেলফি ক্যামেরাও । এছাড়া ক্যামেরায় ছিলো পোজ মাস্টার ও এআই মেকআপের বাড়তি আকর্ষণ। আর ভি ১৯ মডেলটিতে ছিলো ডুয়েল আই ভিউ ক্যামেরা ।

এছাড়া গত বছর বাজারে আসা ভিভো ভি২০’তে যুক্ত হয়েছিলো দেশের সবচেয়ে বড় ৪৪ মেগাপিক্সেলের আই অটোফোকাস সেলফি ক্যামেরা ও ডুয়েল ভিডিও ক্যামেরা প্রযুক্তি। সে সময় দেশের তরুণদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিলো ভিভো ভি২০। এরপর আসে ভি২০এসই; যার অন্যতম আকর্ষণ ছিলো এর ১ টেরাবাইটের রম বৃদ্ধি এবং ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জার । অর্থাৎ যত ইচ্ছে ডাউনলোড ও গেইম খেলা, মুভি দেখার পারফেক্ট স্মার্টফোন ছিলো এটি।

এক কথায় বলতে , ভিভো ভি সিরিজ হলো উন্নত প্রযুক্তির আর চাহিদার সংমিশ্রণের ধারাবাহিকতা।

এ বিষয়ে জানতে চাইলে ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর মি ডেভিড লী বলেন, ‘এটা সত্যি যে, বাংলাদেশে ভি সিরিজের ওপর বেশি জোর দেয় ভিভো। কেননা এদেশে বিশাল সংখ্যক তরুণ রয়েছে; যাদের স্মার্টফোন কেনার অন্যতম আকর্ষণ থাকে ক্যামেরা, মুভি দেখা ও গেইম খেলা। এ পর্যন্ত ভি সিরিজের সবচেয়ে বেশি গ্রাহক ছিলো তরুণরাই। ভবিষ্যতেও তাঁরা এভাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানাবে বলে আশা করি।’

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি