শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

ঈদে ধামাকাশপিংয়ের ডাবল টাকা ভাউচার অফার

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ডাবল টাকা ভাউচার অফার দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকাশপিং ডটকম। এই অফারে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকার ভাউচার কেনার সুযোগ পাবেন। অর্থাৎ গ্রাহকরা ৫০ হাজার টাকার ভাউচার কিনলে “এক লক্ষ” টাকার কেনাকাটা করতে পারবেন ধামাকাশপিং থেকে।

ডাবল টাকা ভাউচার কেনার ক্ষেত্রে গ্রাহককে অগ্রিম মূল্য পরিশোধ করতে হবে। এটা করতে হবে নতুন করে, আগের ধামাকা রিওয়ার্ড পয়েন্ট, ডিসকাউন্ট থেকে ভাউচার কেনা যাবে না। ডাবল টাকা ভাউচার কেনা যাবে ৩১ মে পর্যন্ত।

ধামাকাশপিং কর্তৃপক্ষ জানিয়েছে, ভাউচার কেনার ক্ষেত্রে গ্রাহকরা পেমেন্ট করতে পারবেন যেকোনো পেমেন্ট মেথডে। ভাউচারের মূল্য পরিশোধ সম্পন্নের ১৫ কর্মদিবস পর পেমেন্ট করা টাকার দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট গ্রাহকের অ্যাকাউন্টে যোগ হবে। তারা অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স বা রিওয়ার্ড পয়েন্ট থেকে অর্ডার করতে পারবেন, সে ক্ষেত্রে নতুন পেমেন্টের প্রয়োজন হবে না।

ভাউচার দিয়ে কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকরা পণ্য অর্ডার (বাইক ও স্মার্টফোন ছাড়া) করার ১৫ কর্মদিবসের মধ্যে ঢাকার ভিতর ও ২০ কর্মদিবসের মধ্যে ঢাকার বাইরের ক্রেতাদের হাতে পৌঁছাবে।

কেনাকাটার আগে নির্দিষ্ট সময় পর ভাউচারের ডাবল টাকা রিওয়ার্ড পয়েন্ট হিসেবে ক্রেতাদের অ্যাকাউন্টে জমা হবে। সেখান থেকে পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। ভাউচারের ডাবল টাকা দিয়ে কেনার ক্ষেত্রে যদি অর্ডার ভ্যালু কম হয় তাহলে পরবর্তী ক্রয়ে অবশিষ্ট ব্যালেন্স ব্যবহার করা যাবে। আর অর্ডার ভ্যালু বেশি হলে বাড়তি অ্যামাউন্ট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

ডাবল টাকা ভাউচারের অর্ডার করা পণ্য সরাসরি ধামাকা ওয়্যারহাউজ থেকে ডেলিভারি করা হবে। একটি আইডি থেকে যতখুশি তত অর্ডার করা যাবে। 

তবে ডাবল টাকা ভাউচার পেমেন্ট রিফান্ডেবল নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শর্ত হিসেবে ডাবল টাকা ভাউচার দিয়ে পেমেন্ট করা বাইক ও মোবাইল ডেলিভারি টাইমলাইন ঢাকা মেট্রোসিটির মধ্যে ২৫ কর্মদিবস ও ঢাকার বাহিরে ৩০ কর্মদিবস। ডাবল টাকা ভাউচার কোন ডিসকাউন্ট ক্যাম্পেইনে প্রযোজ্য হবে না।

ডাবল টাকা ভাউচার অফার সম্পর্কে ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা বলেন, “গ্রাহকদের নিত্যনতুন অফারের মাধ্যমে ই-কমার্সে কেনাকাটা করতে উদ্বুদ্ধ করতে আমাদের এই অফার আনা হয়েছে। আমরা ই-কমার্সে মানুষের কেনাকাটায় আস্থা ফিরিয়ে আনতে নানা সময়ে উদ্ভাবনী সব ক্যাম্পেইন এনেছি। ধামাকাশপিং সবসময় চায়, গ্রাহকদের নতুন কিছু দিতে। ঈদের আগে ডাবল টাকা ভাউচার তারই একটি প্রয়াস।”

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি