সোমবার, জুন ১৫, ২০২৬
32.2 C
Dhaka

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও পেশাজীবীদের মতবিনিয়ম সভায় শফিউল ইসলাম

রাজধানীতে অনুষ্ঠিত হলো তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের মতবিনিয়ম সভা। ধানমন্ডি অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের রূপরেখা তৈরি করাই ছিলো অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য বিষয়। শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডির প্যারাগন কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেঞ্চার ক্যাপিটাল এন্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ভিসিপিয়াব) এর সভাপতি ও বেসিস এর সাবেক সভাপতি শামীম আহসান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ১০ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামিলীগ কর্তৃক মনোনীত প্রার্থী এবং এফবিসিসিআই ও বিজিএমইএ এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, এফএনএস মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও চলচিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, বাংলা টিভির ভাইস চেয়ারম্যান সৈয়দ গোলাম দস্তগীর, বিজিএমইএ এর সহ সভাপতি মশিউল আযম সজল, আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, এফবিসিসিআই এর সাবেক পরিচালক আমিন হেলালি, এফবিসিসিআই পরিচালক তাবারাকুল তোসাদ্দেক খান টিটু, ধানমন্ডি থানা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি মেজবাউর রহমান রতন, বিডি জবস এর প্রধান নির্বাহী ফাহিম মাশরুর প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ধানমন্ডি অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, পেশাজীবী্ ও ছাত্ররা তাদের প্রাত্যাশা ব্যাক্ত করেন। ধানমন্ডি অঞ্চলকে তারা একটি আইটি হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্মার্ট সিটি এর আংগিকে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা নিশ্চিতকরনের বিষয়টি তুলে ধরেন।

সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তি হলো এখন দেশ চালনার অন্যতম প্রধান হাতিয়ার। তিনি বলেন, আমি যদি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে পারি, আমার কাজ হবে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ধানমন্ডি তথা দেশের উন্নয়ন করা এবং প্রতিটি খাতকে সম্মৃদ্ধশালী ও ব্যবসাবান্ধব তৈরি করা। 

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি