সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
30 C
Dhaka

তথ্য বন্টন সেতুতে সাহায্য করার জন্য প্রযুক্তির গণতন্ত্রীকরণ গুরুত্বপূর্ণ হাতিয়ার : প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য বণ্টন সেতুতে সাহায্য করার জন্য প্রযুক্তির গণতন্ত্রীকরণ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ জুন) ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে জি-২০ উন্নয়ন মন্ত্রীদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী এ কথা বলেন।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নরেন্দ্র মোদি নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ডিজিটালাইজেশনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রযুক্তি মানুষের ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অংশীদার দেশগুলোর সঙ্গে ভারত নিজস্ব অভিজ্ঞতা ভাগ করতে ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন।

নরেন্দ্র মোদি আরও বলেন, আমি আনন্দিত যে জি-২০ উন্নয়ন এজেন্ডা কাশীতে পৌঁছেছে। তিনি বলেন, গ্লোবাল সাউথের জন্য উন্নয়ন একটি বড় সমস্যা। গ্লোবাল সাউথের দেশগুলো বিশ্বব্যাপী কোভিড মহামারি কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কারণে খাদ্য, জ্বালানি ও সার সংকটের কথা উল্লেখ করে মোদি বলেন, এই সংকট গ্লোবাল সাউথের উন্নয়নের জন্য আরেকটি বড় ধাক্কা। এই ধরনের পরিস্থিতিতে নেয়া প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোকে পিছিয়ে না দেয়া আমাদের সম্মিলিত দায়িত্ব। কেউ পিছিয়ে নেই, তা আমাদের নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমাদের প্রচেষ্টা অবশ্যই ব্যাপক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য এবং টেকসই হতে হবে। ভারতে আমরা ১০০টিরও বেশি উচ্চাকাঙ্ক্ষী জেলায় মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য প্রচেষ্টা করেছি, যেগুলো অনুন্নত ছিল।

বারাণসী উন্নয়ন মন্ত্রীদের বৈঠকে অর্থনৈতিক মন্দা, ঋণ সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, দূষণ ও ক্রমবর্ধমান দারিদ্র্য ও বৈষম্য, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা, জীবিকার সংকট এবং ভূ-রাজনৈতিক সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি