বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
22 C
Dhaka

ঢাকায় ৩ দিনের ইউএস ট্রেড শো উদ্বোধন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আমেরিকার পণ্য ও সেবা নিয়ে তিন দিনব্যাপী ২৯তম বার্ষিক ইউএস ট্রেড শো বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর অভিজাত হোটেল ইন্টার কন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

গতকাল হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ ও মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে।

আয়োজকরা জানান, এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রের শতাধিক পণ্য নিয়ে দেশ ও বিদেশের ৭৯টি স্টলের মাধ্যমে ৪৪ জন প্রদর্শক এই মেলায় প্রতিনিধিত্ব করছেন।

এ সময় আমেরিকান পণ্য ও সেবার প্রদর্শনী ছাড়াও পাঁচটি সেমিনারের আয়োজন করা হয়। বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ ছাড়া উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

অনুষ্ঠানটি দর্শকদের জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এন্ট্রি ফি জনপ্রতি ৩০ টাকা। ইউনিফর্ম পরা বা পরিচয়পত্রসহ ছাত্রদের বিনা মূল্যে অনুমতি দেওয়া হবে।

এদিকে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে জানানো হয়, বাংলাদেশ নতুন জাতীয় লজিস্টিক নীতিমালা করা হয়েছে।

এটি বাস্তবায়ন করা গেলে দেশের বিনিয়োগ বৃদ্ধিসহ ব্যবসায় আমূল পরিবর্তন আসবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

সর্বশেষ

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি