মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
34.7 C
Dhaka

ঢাকায় চবি যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও মিলনমেলা সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)-এর উদ্যোগে সাবেক শিক্ষার্থীদের ঢাকা পর্বের ইফতার মাহফিল, মিলনমেলা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। 
 
আজ ৭ই এপ্রিল (শুক্রবার) ২০২৩ খ্রি. রাজধানীর গুলশান-১ এর পুলিশ প্লাজাস্থ ক্রিকেটার্স কিচেনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সিইউসিএজেএএ-এর প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় মজুমদাররের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব জনাব আব্দুল করিম। 
 
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, সিইউসিএজেএএ-এর সভাপতি মো. নজরুল ইসলাম শিমুল, সহ-সভাপতি ও ঢাকা ইফতার মাহফিলের আহবায়ক পারভেজ মো. চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীরসহ অ্যালামনাইয়ের নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
 
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম চবি সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের সাংবাদিকতা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ভূয়সী প্রশংসা করে বলেন, “তাঁরা অত্যন্ত মেধাবী এবং দেশের সাংবাদিকতা জগতে তাঁরা অনন্য ভূমিকা রেখে চলেছেন। সাংবাদিকতা ছাড়াও এই বিভাগের ছাত্রছাত্রীরা বিভিন্ন পেশায় দারুণ পেশাদারিত্বের প্রমান রাখছেন।” তিনি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে বিভাগের ছাত্রছাত্রীদের কল্যাণে যে নিরলসভাবে কাজ করছেন তা অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

সর্বশেষ

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি