শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
26.6 C
Dhaka

হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে দেবে গুগল!

টেকভিশন২৪ ডেস্ক:  মোবাইল ফোন এখন প্রায় সকলেরই জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। সে আমরা যেখানেই যাই না কেন, পকেটে বা ব্যাগের মধ্যে সযত্নে অধিষ্ঠান করে মুঠোফোনটি। তবে, কখনও কখনও ব্যস্ততার চাপে বা খেয়াল বসে চোখের আড়াল হয়ে যায় অতি প্রয়োজনীয় জিনিসটি। আর ফোনের পাওয়ার অফ করা থাকলে তো আরও মুশকিল সেটিকে খুঁজে পাওয়া। এবার এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে গুগল।

মার্কিন কোম্পানিটি তাদের পিক্সেল ফোনের জন্য একটি নতুন ফিচারের ওপর কাজ করছে বলে জানা গেছে, যা বন্ধ থাকা অবস্থাতেও ডিভাইসটি খুঁজে পেতে সাহায্য করবে। এক টিপস্টার জানিয়েছেন যে, এই বৈশিষ্ট্যটিকে “Pixel Power-off Finder” বলা হতে পারে।

মূলত, ফিচারটি ডিভাইসে ব্লুটুথকে সর্বদা চালু রেখে কাজ করে, এমনকি ফোন চালু না থাকলেও। এটি অ্যাপল-এর ফাইন্ড মাই আইফোন ফিচারটির অনুরূপ। তবে, গুগলের হাত ধরে এবার অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও মিলবে এই সুবিধা।
আর্লি অ্যাক্সেস প্রোগ্রামে নথিভুক্ত অ্যান্ড্রয়েড ১৪-এর সোর্স কোডে একটি নতুন হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার রয়েছে। এটিকে বলা হয় hardware.google.bluetooth.power_off_finder, যা ফোন বন্ধ থাকা অবস্থাতেও তা খুঁজে দেওয়ার ক্ষমতা রাখে৷

তবে, ফিচারটির জন্য কিছু হার্ডওয়্যার সাপোর্টের প্রয়োজন হতে পারে। তাই বাজারে বিদ্যমান সব অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিই এই ফিচারটি সাপোর্ট করতে পারবে কিনা, তা সম্পূর্ণরূপে স্পষ্ট নয়।

আশা করা যায়, ভবিষ্যতের ডিভাইসগুলি, অন্তত পিক্সেল ফোনগুলি, এটি পরিচালনা করার জন্য উপযুক্ত হার্ডওয়্যারের সাথে আসবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি