শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

ঢাকা রক ফেস্ট ২.০ তে থাকছে দেশের জনপ্রিয় ১৫ ব্যান্ড

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: শীতের আমেজকে আরো বাড়িয়ে দিতে আগামী ২৩ ডিসেম্বর স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট ২.০। এতে অংশগ্রহণ করবে দেশের জনপ্রিয় ১৫টি ব্যান্ড দল।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরার হল নং ৪-এর (নবরাত্রি)-তে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টের স্টিম পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় বিনোদন অ্যাপ টফি, পেমেন্ট পার্টনার বিকাশ, হেলথ কেয়ার পার্টনার প্রাভা হেলথ, পিআর পার্টনার মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ, টিকেটিং পার্টনার গেট সেট রক এবং ব্রডকাস্টিং পার্টনার হিসেবে আছে ঢাকা লাইভ।

করোনার কারণে গত বছর ব্যান্ডপ্রেমীদের জন্য এই আয়োজন করতে না পারলেও এ বছর রাজধানীবাসিকে মাতাতে এবং ২০২১ কে বিদায় জানাতে আয়োজন করা হয়েছে এ ঢাকা রক ফেস্ট ২.০। সারাদিনব্যাপী এই কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপ্টিকফেট, ইনদালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, ব্রক্ষ্মপুত্র, দি ট্রি, সাবকনসাস, ট্রাস, আরেকটা রক ব্যান্ড, ক্যালিপসো।

২৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘ঢাকা রক ফেস্ট ২.০’-এর গেইট খুলে দেওয়া হবে। অনুষ্ঠান চলবে ১১ টা থেকে সারাদিনব্যাপী। টিকেটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। আর এই টিকেট পাওয়া যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত https://getsetrock.com/  এই ঠিকানায়।

এছাড়াও ‘ঢাকা রক ফেস্ট ২.০ এর বিস্তারিত জানতে ভিজিট করুন https://facebook.com/events/s/banglalink-4g-presents-dhaka-r/283190743635421 এই পেইজে। তাছাড়া পুরো অনুষ্ঠানটি লাইভ-স্ট্রিম করবে দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদন অ্যাপ টফি।

ঢাকা রক ফেষ্ট ২.০–এর আয়োজন সম্পর্কে স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান জানান, ব্যান্ড সংগীতের অন্যতম ধারা রক মিউজিক। বাংলাদেশের তরুণদের কাছে এই ধারা ভীষণ জনপ্রিয়। দ্বিতীয়বারের মতো দেশের জনপ্রিয় ব্যান্ড দলদের নিয়ে এবারের রক ফেস্ট-কে সাজিয়েছি। তাছাড়া তরুণদের দীর্ঘদিনের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি আয়োজন করা হচ্ছে। করোনার কারণে গত বছর ঢাকা রক ফেস্ট আমরা আয়োজন করতে পারি নাই। তবে আমরা আশা করছি আগামী বছর গুলোতে নিয়মিত এই রক কনসার্ট আয়োজন করা হবে।

দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছে বাংলালিংক। বাংলালিংক ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় ধারা এই রক কনসার্টে যুক্ত থাকার পাশাপাশি বাংলালিংক সামনে রক মিউজিককে আরো জনপ্রিয় করে তোলার জন্য নানা ধরণের কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি