বুধবার, জুন ২৪, ২০২৬
35.4 C
Dhaka

ডব্লিউবিএএফ’র সিনেটর নির্বাচিত হলেন মোহাম্মদ নুরুজ্জামান

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান সম্প্রতি ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টমেন্ট ফোরামের (ডব্লিউবিএএফ) সিনেটর নির্বাচিত হয়েছেন। আগামি ১৪-১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ডব্লিউবিএএফর ওয়ার্ল্ড কংগ্রেসে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

মোহাম্মদ নুরুজ্জামানের এই পদ প্রাপ্তির মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের স্টার্টআপ ও ব্যবসা বাণিজ্য প্রসারের পথ প্রশস্ত হলো। বাংলাদেশের  তরুণ উদ্যোক্তারা এখন থেকে বৈশ্বিক পরিমন্ডলে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ বাজার আন্তর্জাতিক বিনিয়োগ বাজারের সঙ্গে সংযুক্ত হলো। বাংলাদেশের স্থানীয় বিনিয়োগকারী, ইনকিউবেশন সেন্টার, প্রাইভেট ইকুইটি ফার্ম, কো-ইনভেস্টমেন্ট ফান্ড, টেকনোলজি পার্ক, কর্পোরেট ভেঞ্চার ও সম্ভাবনাময় উদ্যোক্তারা বিশ্বের নেতৃস্থানীয় অ্যাঞ্জেল ইনভেস্টর নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

মোহাম্মদ নুরুজ্জামান ড্যাফোডিল পরিবারে ৪১টি প্রতিষ্ঠানের নেতৃর্ত্বদানের পাশাপাশি ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এলামনিদের উদ্যোক্তা হয়ে ওঠার পিছনে নিয়মিত কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি বেশকিছু সফল স্টার্টআপের অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে নিজেকে সম্পৃক্ত করেছেন। এ ছাড়াও তিনি ইন্টারন্যাশনাল সফটওয়ার টেস্টিং বোর্ড (আইএসটিকিউবি) ও টিএমএমআই গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন।

ডব্লিউবিএএফ হচ্ছে স্টার্টআপ, উদ্যোক্তা উন্নয়ন ও অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করা বিশ্বের সবচেয়ে বড় ফোরাম। বিশ্বের ৭৯টি দেশের ১৩৮জন হাইকমিশনার ও সিনেটর এই ফোরামের সঙ্গে যুক্ত রয়েছেন।

ডব্লিউবিএএফ বিজনেস স্কুলের অধীনে বিশ্বের ৩২টি দেশে ৫০জন শিক্ষক রয়েছেন এবং ৫টি ইন্টারন্যাশনাল ওয়ার্কিং কমিটি রয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ডব্লিউবিএএফ ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি