বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

টেসলাকে টেক্কা দিতে বৈদ্যুতিক গাড়ি আনল চীনের নিও

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তাই বিশ্বের বিভিন্ন দেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হালনাগাদ প্রযুক্তির নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে। এবার ইলন মাস্কের মালিকানাধীন টেসলার তৈরি জনপ্রিয় ‘মডেল ওয়াই’ গাড়িকে টেক্কা দিতে বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের নিও।

‘অনভো এল৬০ এসইউভি’ মডেলের হালনাগাদ প্রযুক্তির আকর্ষণীয় নকশার বৈদ্যুতিক গাড়িটির দাম ৩০ হাজার ৪৬৫ মার্কিন ডলার বা ৩৫ লাখ ৬৪ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১১৭ টাকা ধরে), যা টেসলার সবচেয়ে বেশি বিক্রি হওয়া ‘মডেল ওয়াই’ গাড়ির তুলনায় ১০ ভাগের ১ ভাগ। গত বুধবার চীনের সাংহাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িটি প্রদর্শনের পাশাপাশি অগ্রিম ফরমাশ নেওয়ার কার্যক্রম শুরু করেছে নিও।

অনুষ্ঠানের নিওর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম লি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, টেসলার মডেল ওয়াই ও টয়োটা আরএভি ৪ গাড়ির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। স্মার্ট প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির বিষয়ে মানুষের আগ্রহ বাড়ছে। এল৬০ মডেলের এই গাড়িতে প্রতি ১০০ কিলোমিটার যেতে ১২.১ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। ফলে একবার চার্জে গাড়িটি এক হাজার কিলোমিটারের বেশি চলতে পারে।’

অনুষ্ঠানে জানানো হয়, এল৬০ মডেলের গাড়িটিতে উন্নত চিপ ও স্মার্ট যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া আধুনিক ব্যাটারি সিস্টেম, স্মার্ট পাওয়ার সুবিধাসহ এনএক্স৬০৩১ লাইডার কন্ট্রোল চিপও যুক্ত করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে চীনের পাশাপাশি নরওয়ে, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন ও ডেনমার্কের ৩০০টিরও বেশি শহরে পাওয়া যাবে গাড়িটি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির আমদানির কর চার গুণ বৃদ্ধির কথা জানিয়েছেন। তবে দাম কম হওয়ার কারণে এই গাড়ি টেসলার সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির জন্য চ্যালেঞ্জ তৈরি করবে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা।-সূত্র:প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি