রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
26 C
Dhaka

বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি সিলের দাম জানাল নির্মাতা প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় এনইভি (নিউ এনার্জি ভেহিকল) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি গত মার্চে দেশের বাজারে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি বিওয়াইডি সিল উন্মোচন করে। দেশে বিওয়াইডি সিলের দুটি ভ্যারিয়েন্ট (এক্সটেন্ডেড রেঞ্জ ও পারফরমেন্স – এডব্লিউডি) পাওয়া যাবে। এ দুটি ভ্যারিয়েন্টেরই মূল্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এক্সটেন্ডেড রেঞ্জ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৮৯,৯০,০০০ টাকা এবং পারফরমেন্স ভ্যারিয়েন্ট (এডব্লিউডি) পাওয়া যাবে ৯৯,৯০,০০০ টাকায়।

আগ্রহী ক্রেতারা এখন এই বৈদ্যুতিক গাড়িগুলো (ইভি) বুকিং দিতে পারবেন; পাশাপাশি, টেস্ট ড্রাইভের জন্যও নিতে পারবেন। টেস্ট ড্রাইভ বুক করতে ভিজিট করুন https://www.drivebydbd.com/

এক থেকে পাঁচ লাখ টাকায় বিওয়াডি সিলের যেকোন ভ্যারিয়েন্ট বুকিং দেয়া যাবে। এছাড়া, যারা দামের ৫০ শতাংশ দিয়ে সেডান গাড়ি বুক করবেন তাদের জন্য থাকছে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ অফার উপভোগের সুযোগ। দামের ৫০ শতাংশ দিয়ে বিওয়াইডি সিল বুক করা প্রথম ৫ জন ক্রেতার জন্য লাগবে না নিবন্ধন ফি। ক্রেতারা তেজগাঁওয়ের শো-রুম থেকে বিওয়াইডি সিল বুক করতে পারবেন।

বিওয়াইডি সিল বুক করলেই ক্রেতারা উয়েফা ইউরো ২০২৪ ক্যাম্পেইনে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেয়ার সুযোগ পাবেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে উয়েফা ইউরো ২০২৪ এর ম্যাচের টিকেট জিতে নেয়ার সুযোগ থাকবে ভাগ্যবান ক্রেতাদের। উল্লেখ্য, বিওয়াইডি উয়েফা ইউরো ২০২৪ এর আনুষ্ঠানিক অংশীদার।

গাড়ির মালিকদের সুবিধার জন্য বাংলাদেশে তিনটি ইভি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর সবগুলোই ঢাকায় – তেজগাঁওয়ে বিওয়াইডি শোরুমে, শাহ আলী টাওয়ারে জিরোজেন ও বীর উত্তম মীর শওকত সড়কের ইমপেটাস সেন্টারে। তবে, খুব শীঘ্রই আরও ১০টি চার্জিং স্টেশন নির্মাণ করা হবে; এর মধ্যে ৮টি ঢাকায়, ১টি চট্টগ্রামে ও ১টি কুমিল্লায়। এগুলো এ বছরের জুন থেকে চালু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ৩০টি চার্জিং স্টেশন স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে।

বিওয়াইডি সিল গাড়িগুলোতে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার ট্র্যাকশন ব্যাটারি ওয়্যারেন্টি রয়েছে। এছাড়া, এতে ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার মোটর ও মোটর কন্ট্রোলার ওয়্যারেন্টিও থাকছে। পাশাপাশি, পুরো গাড়ির লাইট, টায়ার প্রেশার মনিটরিং মডিউল, সাসপেনশন ও বল জয়েন্টের ক্ষেত্রে ৪ বছর বা ১,০০,০০০ কিলোমিটার ওয়্যারেন্টিও রয়েছে। পাশাপাশি, মাল্টিমিডিয়া সিস্টেম, শক অ্যাবজরবার, এসি/ডিসি চার্জিং পোর্ট অ্যাসেম্বলি, ফুয়েল হিটার অ্যাসেম্বলি ও অন্যান্য বিভিন্ন ফিচারে ক্রেতারা ০,০০০ কিলোমিটার বা ৩ বছর পর্যন্ত ওয়্যারেন্টি সুবিধা উপভোগ করবেন। এছারাও, উল্লেখিত যন্ত্রাংশ ব্যতীত সকল যন্ত্রাংশ ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি কভারেজ পাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি