সোমবার, জুন ৮, ২০২৬
27.7 C
Dhaka

টেলিযোগাযোগ মন্ত্রীর ঘোষণা মোবাইল ডাটার মেয়াদহীনতার যুগে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : 

গ্রাহক স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকবে না। অর্থাৎ যত দিন ডাটার ব‌্যালেন্স থাকবে ততদিন গ্রাহক তার ক্রয়কৃত ডেটা ব‌্যবহার করতে পারবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার গ্রাহক স্বার্থ বিবেচনায় আজ এ ঘোষণা দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ থেকে টেলিটক এই ব‌্যবস্থা কার্যকর করবে। তিনি বলেন, বিশ্বে এই প্রথমবারের মতো মোবাইল ডাটার কোন মেয়াদ রাখার সীমাবদ্ধতা থেকে বাংলাদেশ বেরিয়ে এলো। টেলিটকের পর অন‌্য অপারেটরসমূহ পর্যায়ক্রমে এই ব‌্যবস্থা চালু করবে বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব‌্যক্ত করেন। তিনি বলেন, আমার ডাটা আমি ব‌্যবহার করবো, যতদিন ব‌্যালেন্স থাকবে ততদিন করবো- গ্রাহকদের এটাই দাবি। আমরা সেই দাবিই বাস্তবায়ন করছি। কলড্রপের ফলে গ্রাহকদের আর্থিক ক্ষতির বিষয়টিও গুরত্বের সাথে দেখার জন‌্য তিনি মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, ডিজিটাল সেবা সবার জন‌্য সহজলভ‌্য এবং ন‌্যায় সঙ্গত হোক এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের লক্ষ‌্য।

মন্ত্রী আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে মোবাইল অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প‌্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

বিটিআরসি‘র চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিটিআরসি‘র ভাইস চেয়ারম‌্যান সুব্রত রায় মৈত্র, টেলিটকের ব‌্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন, এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবসরপ্রাপ্ত) এবং গ্রামীণফোন, রবি এবং বাংলা লিংকের প্রতিনিধিগণ মোবাইল ফোনের ডেটা প‌্যাকেজ ব‌্যবস্থাপনা সহজীকরণে তাদের প্রতিক্রিয়া ব‌্যক্ত করেন এবং এ বিষয়ে বিটিআরসি‘র গাইড লাইন অনুযায়ী কার্যকর উদ‌্যোগ গ্রহণের বিষয়টি অবহিত করেন। বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল সংযুক্তির মহাসড়ক তৈরি নিশ্চিত করার মাধ‌্যমে বাংলাদেশকে পঞ্চম শিল্প বিপ্লবের উপযোগী করা হবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ‌্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন‌্য আমরা লড়াই করছি। তিনি বলেন, এই লড়াইয়ে টেলকো ইন্ডাস্ট্রির অপরিসীম ভূমিকা রয়েছে। করোনাকালে দেশব‌্যাপী ফোর –জি নেটওয়ার্ক সম্প্রসারণে নির্দেশ বাস্তবায়নের জন‌্য অপারেটরসমূহের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, কোন কিছু নির্দেশ দিয়ে নয় আমরা অপারেটরদের সাথে সব সময় এক টেবিলে বসে লক্ষ‌্য বাস্তবায়নে কাজ করছি এবং তা অব‌্যাহত থাকবে। তিনি ইন্টারনেটকে শ্বাস প্রশ্বাসের সাথে তুলনা করে বলেন, ডাটা যত বেশি সম্প্রসারণ করতে পারবো ভবিষ‌্যত প্রজন্মের জন‌্য তত বেশি সুযোগ সৃষ্টি করতে পারবো। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রনায়ক জনাব মোস্তাফা জব্বার ইন্টা্নেটের সাথে প্রত‌্যেক শিক্ষাথীর সংযোগ নিশ্চিত করতে তিনি শিক্ষা মন্ত্রীর ভূমিকার প্রশংসা করে বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর তা বাস্তবায়নে বড় চ‌্যালেঞ্জ ছিলো। গত ১৩ বছরে বাংলাদেশ তা সফলতার সাথে অতিক্রম করে বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার প্রবর্তক জনাব মোস্তাফা জব্বার।

ডাক ও টেলিযোগাযোগ সচিব গত ১৩ বছরে টেলিযোগাযোগখাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। তিনি কলড্রপ সংকট সমাধানে যথাযথ উদ‌্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যতটুকু ডাটা গ্রাহক ক্রয় করবেন তার পুর্ণাঙ্গ ব‌্যবহারে সংশ্লিষ্টদের উদ‌্যোগ নিতে হবে।

সভাপতির বক্তৃতায় বিটিআরসি‘র চেয়ারম‌্যান গ্রাহক সেবা নিশ্চিত করার বিষয়টিতে বিটিআরসি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বিটিআরসি‘র চলমান বিভিন্ন উদ‌্যোগ তুলে ধরে বলেন, কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিত করতে অংশীজনদের সাথে নিয়ে আমরা কাজ করছি। তিনি বলেন, জিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসি‘র ওপর অর্পিত দায়িত্বটুকু স্বচ্ছতা এবং দ্রুততার সাথে বাস্তবায়নে বিটিআরসি বদ্ধপরিকর।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি