মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

টানা ২০০০ তম দিন অনলাইনে প্রশিক্ষণের বিশ্ব রেকর্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন একটি “উদ্যোক্তা তৈরির কারখানা”। এখানে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ, ১৭টি বিষয়ে স্কিলস শেখানো, মূল্যবোধ, লিডারশীপ ও ভলান্টিয়ারিং চর্চা সংক্রান্ত প্লাটফর্ম। এটি বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে অনলাইনে এই প্রশিক্ষণ গুলো দেয়া হয়।

এই প্লাটফর্মের যাত্রা শুরু হয়েছিল জানুয়ারি ১, ২০১৮ তে মাত্র ১৬৪ জন তরুণ-তরুণীদের নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা থেকে, যার শিক্ষার্থীর সংখ্যা গত সাড়ে ৫ বছরে এখন ৬ লাখ ৭৪ হাজার। এখন এটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ। তিনি নিজেও  ১৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন আইটি উদ্যোক্তা। এই ফাউন্ডেশান এখন বাংলাদেশের সম্পদ।

অনলাইন শক্তিকে কাজে লাগিয়ে দেশজুড়ে  বিনামূল্যে দুই হাজার তম উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে বিশ্বরেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এই প্লাটফর্মে ‘পণ্য নয়, বিশ্বাস বিক্রি’র প্রত্যয় নিয়ে দেশজুড়ে গড়ে উঠেছে ৬ লাখ মানবিক মানুষ ও ১ লাখ উদ্যোক্তা। প্রতি মঙ্গলবার নিজেদের অনলাইন প্লাটফর্মে কেনা-বেঁচা হয়েছে ১৫ কোটি টাকার পণ্য।

শনিবার রাজধানী ঢাকার কাওরান বাজারের টিসিবি মিলনায়তনের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হ্যালো ঢাকা এবং উদ্যোক্তা সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানটি দেশের ৬৪টি জেলাসহ বিশ্বের ২৮টি দেশে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ঢাকা জেলা টিমের আয়োজনে অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেন, আমি শুধু উদ্যোক্তা তৈরি করছি না। ভালো মানুষ, মানবিক মানুষ তৈরিতে কাজ করছি। বিনামূল্যে করলেও এটা আমার জীবনের সবচেয়ে বড় বিনোদন। সংগঠনের জন্য কাজ করলে রাতে ভালো ঘুম হয়।

কোটি টাকার ধারণা প্রতিযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, ফাউন্ডেশনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্য থেকেই ম্যাচ মেকিং এর মধ্যামে কোটি টাকার বিনিয়োগ পাওয়ার এই প্রতিযোগিতায় বাংলাদেশের অক্সিজেন খ্যাত প্রবাসীদের বেশি গুরুত্ব দেয়া হবে। কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে ৪ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ ৫দিন যাবত বন্ধ থাকায় সদস্যদের দুঃখ না পওয়ার আহ্বান জানিয়ে আবার ফিরে পাওয়ার প্রতিশ্রুতি দেন মানবিক উদ্যোক্তা তৈরির কারিগর ইকবাল বাহার। 

অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ১০ নারী উদ্যোক্তা নিজেদের তৈরি পোশাক ও খাদ্য সামগ্রি নিয়ে একটি নান্দনিক ফ্যাশন শো প্রর্দশন করা হয়।  অনুষ্ঠানের শেষ ভাগে ফাউন্ডেশন উদ্যোক্তাদের মাথায় পাগড়ি পড়িয়ে দেয়া হয়। জানাগেছে, প্রতিষ্ঠার সাড়ে ৫ বছরে প্রশিক্ষণ নিয়েছেন ৬ লাখ ৭৫ জন উদ্যোক্তা।

অনুষ্ঠানে কয়েকশ উদ্যোক্তা এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি