শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
28.5 C
Dhaka

জুয়া খেলছে দারাজ, ১ টাকায় ১৬ লাখ টাকার গাড়ি!

টেকভিশন২৪ ডেস্ক: চমকের ছড়াছড়ি। মাত্র ১ টাকায় ১৬ লাখ টাকার গাড়ি! এমন লোভনীয় অফারে, কার না ভাগ্যটা পরীক্ষা করে নিতে ইচ্ছা করে। আর এভাবেই প্রতারণার ফাঁদে ফেলে সবাইকে বোকা বানিয়ে কুইজ আর ক্যাম্পেইনের নামে জুয়ার আসর চালাচ্ছে অনলাইন শপ দারাজ। কোনো অনুমতি ছাড়াই চলছে এসব অনৈতিক কার্যক্রম। মানুষকে আকৃষ্ট করতে টিভি পর্দায় ঘুরছে জুয়ার স্পিন। এসব বন্ধে টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন অপরাধ বিজ্ঞানীরা।

ক্যাসিনো কিং হিসেবে পরিচিত এনু, রুপন বা সম্রাটরা র্যা বের অভিযানে ধরা পড়েছে। তবে বসে নেই জুয়াড়িরা। এবার লোভের ফাঁদে ফেলে ক্যাসিনোর ভোল পাল্টিয়ে প্রকাশ্যে চলছে ভিন্ন ধরনের এক টাকার গেম। এমন অভিযোগ উঠেছে অনলাইন শপ দারাজের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি পর্দায় বহুমুখী প্রচারের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে তারা। মাত্র এক টাকায় দামি গাড়ি, মোটরসাইকেল ও মোবাইলসহ বহু অফারের ছড়াছড়ি। আর এতেই হুমড়ি খেয়ে পড়ছেন অনেকেই।

দেশে দারাজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ আরেফিন নিশ্চিত করেছেন ক্যাম্পেইনের অনুমতি নেই তাদের।

অনলাইন শপগুলো ব্যবসার নামে মানুষকে ঠকাচ্ছে। তবে এটি নিয়ন্ত্রণের দায়িত্ব  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নয় বলে জানান মন্ত্রী।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, অনলাইনের পুরো বিষয়টা যদিও আমরা শুরু করেছিলাম আইসিটি ডিভিশন থেকে। তবে এটার পুরো কর্মকাণ্ড বাণিজ্য মন্ত্রণালয়ের।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

মানুষকে লোভের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়া, সরাসরি প্রতারণা বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক খন্দকার ফারজানা।

তিনি বলেন, এই ব্যবসায়িক প্রতারণাকে আমি মনে করি জুয়া বা ক্যাসিনোর শামিল। স্পেশাল টাস্কফোর্স এর কথা আমরা অনেকদিন ধরে বলছি। যদি এটার বাস্তবায়ন করা না হয় তবে প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার যে একটি ব্যবসায়িক কার্যকলাপ শুরু হয়েছে, সেটা বন্ধ করা সম্ভব হবে না।

লোভে পড়ে প্রতারণার ফাঁদে পা না দিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।

তথ্যসূত্র: আরটিভি  ভিডিও https://bit.ly/3p4BXka

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

সর্বশেষ

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি