সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

“হোয়াটঅ্যাপ পে’’ টাকা চাইলে ব্লক করে দেব: নেটিজেনরা

টিভি২৪ ডেস্ক: গত শুক্রবার, মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-কে UPI পেমেন্ট অপশন চালু করার অনুমোদন দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। গত দু-বছর ধরে ১ মিলিয়ন বিটা ইউজারের মারফতে অনলাইন ট্র্যানজাকশন অপশনটি পরীক্ষা করছিল হোয়াটসঅ্যাপ। এখন NPCI-এর সম্মতি পাওয়ার পর WhatsApp Pay নামের অনলাইন পেমেন্ট ফিচারটি সমস্ত ইউজারদের জন্য রোলআউট করা শুরু করেছে ফেসবুকের মালিকানাধীন সংস্থাটি।

 

এদিকে ভারতে WhatsApp Pay চালু হওয়ায় Google Pay, PhonePe এর মত অন্যান্য ইউপিআই প্ল্যাটফর্মগুলি বড় প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে। মার্ক জুকারবার্গ ইতিমধ্যেই জানিয়েছেন, চ্যাটে মেসেজ আদান প্রদান করার মতই সহজ হয়ে যাবে অনলাইন লেনদেন। এখানে ইউজারের ব্যক্তিগত তথ্যও থাকবে সুরক্ষিত। ফলে মানুষ লেনদেনের জন্য অন্যান্য ইউপিআই অ্যাপ আর আলাদাভাবে ডাউনলোড করবেনা বলেই মনে হয়। এই পরিস্থিতে অন্যান্য কোম্পানির ভবিষ্যৎ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি ঠাট্টা শুরু করেছেন নেটিজেনরা। টুইটার এবং ফেসবুকে শেয়ার হয়েছে প্রচুর মিমস এবং জোক।

যেমন একজন টুইটার ইউজার, অভিষেক উপমন্যুর জনপ্রিয় ‘জব ছোড় দুঁ’ টেমপ্লেটে একটি মিম শেয়ার করেছেন। সেখানে লেখা আছে ‘ভারতে #WhatappPay লঞ্চ হওয়ার পর, অন্যান্য পেমেন্ট অ্যাপগুলির রিঅ্যাকশন ম্যায় ক্যায়া কারু ফির? জব ছোড় দুঁ?’ (আমি কি নিজের কাজ ছেড়ে দেব?)। আবার অন্য একজন রোহিত শেট্টির ‘গোলমাল’ সিনেমার একটি মজার দৃশ্য ও সংলাপযুক্ত একটি মিম শেয়ার করেছেন, যেখানে অভিনেতাদের মুখে Google Pay, Paytm-এর মত অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলির লোগো বসানো হয়েছে।

ছবি টেকগাপ থেকে সংগৃহীত

মিম তৈরি হয়েছে হৃতিক রোশন অভিনীত ‘কোই… মিল গ্যায়া’ সিনেমার ‘ম্যায় বাচ্চোসে বাত নাহি কারতা’ (আমি বাচ্চাদের সাথে কথা বলিনা) সংলাপ ও দৃশ্যটিকে টেমপ্লেট করেও। এছাড়া জনপ্রিয় হাসির সিনেমা ‘হেরা ফেরি’-র দৃশ্য ব্যবহার করে এবং আরো বিভিন্ন ধরণের টেমপ্লেট ব্যবহার করে মজাদার মিম তৈরি হয়েছে। টুইটারে শেয়ার করা একাংশ মিমে ব্যবহার করা হয়েছে #WhatsApp ট্যাগ। অনেকে আবার তাদের স্ট্যাটাসে মজা করে এও লিখেছে, ‘পয়সা মাগনে পার ব্লক কার দিয়ে যাওগে’। তথ্যসূত্র: টেকগাপ

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি