বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
29.8 C
Dhaka

জিপি গ্রাহকরা সিক্রেট রেসিপিতে ১২% ছাড় পাবেন

টেকভিশন২৪ ডেস্ক: মালয়েশিয়ার সর্ববৃহৎ ক্যাফে চেইন সিক্রেট রেসিপি’র মেন্যুতে ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রামীনফোনের স্টার গ্রাহকরা। প্রতি শুক্রবার দিনব্যাপী এ ছাড় পাওয়া যাবে।  এছাড়াও ওইদিনগুলোতে প্রথম ১৫ জন জিপি স্টার গ্রাহক সিক্রেট রেসিপি বাংলাদেশের আউটলেটগুলোতে বিনামূল্যে এক স্লাইস ‘চকলেট ইনডালজেন্স’ কেক উপভোগ করবেন।

সম্প্রতি রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে সিক্রেট রেসিপির ফ্ল্যাগশিপ আউটলেটে সিক্রেট রেসিপি ও গ্রামীনফোনের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। এই চুক্তির আওতায় গ্রাহকদের জন্য এসব ছাড়ের ঘোষণা দেয়া হয়।  

এমওইউ’তে স্বাক্ষর করেন গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং সাব্বির আহমেদ এবং সিক্রেট রেসিপি বাংলাদেশের হেড অব বিজনেস কে. এস. এম. মোহিত-উল বারি। ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ ক্যাম্পেইনের মাধ্যমে সিক্রেট রেসিপি বাংলাদেশ গ্রামীণফোন গ্রাহকদের বিশেষ সব সুবিধা প্রদান করবে।  

এ চুক্তির অধীনে জিপি স্টার গ্রাহকরা (সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম প্লাস) সিক্রেট রেসিপির খাবার ও অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে দুর্দান্ত অফার ও ছাড় সুবিধা উপভোগ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের পরিচালক মুত্তাসিম দাইয়্যান এবং গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থতি ছিলেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান বলেন, “আমাদের সিগনেচার ক্যাম্পেইন ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’র সুবিধা অব্যাহত রাখতে সিক্রেট রেসিপির সাথে আমাদের নতুন যাত্রা নিয়ে আমরা আনন্দিত। এ চুক্তি উদ্ভাবনী পার্টনারশিপের এক অনন্য উদাহরণ, যেখানে দু’টি প্রতিষ্ঠানই গ্রাহক ও ক্রেতাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে একসাথে হয়েছে। আমাদের গ্রাহকরা পছন্দ করবেন এমন আরও সব সেবা নিয়ে আসতে ভবিষ্যতে এ ধরনের আরও বেশি পার্টনারশিপ করার ব্যাপারে আমরা প্রত্যাশী।”

ফেয়ার গ্রুপের পরিচালক মুত্তাসিম দাইয়্যান বলেন, “গ্রামীণফোনের সাথে পার্টনারশিপের মাধ্যমে জিপি স্টার গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এ পার্টনারশিপ আমাদের ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। আমরা একটি ফলপ্রসূ পার্টনারশিপের ব্যাপারে প্রত্যাশী।” 

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি