রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
29.1 C
Dhaka

বায়োস্কোপে দেখা যাবে ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’

টেকভিশন২৪ ডেস্ক: ব্লকবাস্টার হিট মুভি ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ মুক্তির ঘোষণা  দিয়েছে  গ্রামীণফোনের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ।   

সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত অ্যাকশন-ধর্মী থ্রিলার মুভি ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ নির্মিত  হয়েছে জঙ্গিবাদ ও পুলিশ বাহিনির বীরত্ব ও নিবেদন নিয়ে। আরিফিন শুভ অভিনীত এ চলচ্চিত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ; তুলে ধরা হয় অপারেশনে তাদের বীরত্ব ও সাহসিকতা। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এবং জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকেই। অ্যাকশনধর্মী থ্রিলার পছন্দ করেন যেসব দর্শক তাদের জন্যই ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২। এ বছর জানুয়ারিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং উপভোগের সুযোগ নিয়ে এসেছে বায়োস্কোপ। আগ্রহীরা এখন চলার পথেই এ মুভি উপভোগের সুযোগ পাবেন; কিংবা বাসায় বসে তাদের নিজস্ব ডিভাইসে মুভিটি দেখতে পারবেন।    

এ নিয়ে গ্রামীণফোনের হেড অব সার্ভিস বান্ডলিং অ্যান্ড ডিজিটাল কনটেন্ট, হিতেশ সুদ বলেন, “গ্রাহকদের কাছে তাদের পছন্দের কন্টেন্ট নিয়ে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ভালবাসাই ব্ল্যাক ওয়ারকে সফল করেছে। বাংলাদেশের মানুষ ব্ল্যাক ওয়ার নিয়ে যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, তা দেখে আমরা আনন্দিত।” তিনি আরও বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য সেরা ও দারুণ সব কনটেন্ট নিয়ে আসতে নিরলশভাবে কাজ করে যাচ্ছি। আর এ চলচ্চিত্রই এর অনন্য উদাহরণ।”  

এর পাশাপাশি, চলচ্চিত্রটির সফলতা উদযাপনে গত ১৪ মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, মিশা সওদাগর, সুমিত সেন গুপ্ত এবং পরিচালক ফয়সাল আহমেদ। আরিফিন শুভ বলেন, “ব্ল্যাক ওয়ার টিম এ চলচ্চিত্রকে সফল করে তুলতে ৩ বছর ধরে পরিশ্রম করেছে। এ ছবির প্রতিটি শট বেশ যত্নের সাথে নেয়া হয়েছে এবং এ মুভির সফলতা নিয়ে আমরা আনন্দিত।”

বায়োস্কোপে ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ বিনামূল্যে দেখতে ব্যবহারকারীদের বায়োস্কোপ অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ভিজিট করতে হবে। মুভিটি শুধুমাত্র বায়োস্কোপেই দেখা যাবে।তাই, দেরি না করে বায়োস্কোপে দেখে ফেলুন মিশন এক্সট্রিম ইউনিভার্সের সর্বশেষ মুভি। ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ এবং বায়োস্কোপের অন্যান্য কনটেন্ট সম্পর্কে আরও জানতে ভিজিট করুন প্ল্যাটফর্মটির সোশ্যাল মিডিয়ায়।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি