বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

জার্মানিতে অপো-ওয়ানপ্লাস ফোন বিক্রি নিষিদ্ধ

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ফোরজি এলটিই এবং ফাইভজি পেটেন্ট নিয়ে জার্মান আদালতের দ্বারস্থ ফিনল্যান্ডের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া এবং চীনের অপো। এই দুই সংস্থার মধ্যে ফাইভজি বাস্তবায়ন নিয়ে জোরদার লড়াই চলছে। চীনের সংবাদ মাধ্যম গিজমোচাইনার রিপোর্ট অনুসারে, দুই সংস্থার মধ্যে পেটেন্ট নিয়ে আলোচনার বিচ্ছেদের ফলে জার্মান আদালতে মামলাটি করা হয়৷

জার্মানির তিনটি আঞ্চলিক আদালতে অপোর বিরুদ্ধে নয়টি স্ট্যান্ডার্ড এসেনশিয়াল পেটেন্ট এবং পাঁচটি ইমপ্লিমেন্টেশন পেটেন্টের জন্য মামলা দায়ের করে নকিয়া। দীর্ঘ সময় ধরে চলা মামলার রায় শনিবার ঘোষণা দেয় জার্মান আদালত। এই মামলায় জয়লাভ করে নকিয়া।

তবে নকিয়ার এমন পদক্ষেপকে জঘন্য আচরণ বলে আখ্যা দেয় অপো।

ফাইভজি স্ট্যান্ডার্ড এসেনশিয়াল সেক্টরে প্রায় ১৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ রয়েছে নকিয়ার। তাই বিশেষজ্ঞরা মনে করেন, এই মামলায় নকিয়ার পাল্লা অনেকটাই ভারী ছিল। শুধু তাই নয়, এই প্রযুক্তিতে নকিয়ার ঝুলিতে রয়েছে একাধিক পেটেন্ট। বিগত দিনে লেনোভো এবং ডাইলামার মতো বড় সংস্থাগুলিকে মামলায় পরাজিত করেছে নকিয়া।

জার্মানির ম্যানহাইম আঞ্চলিক আদালত অপোর দায়ের করা মামলা খারিজ করে দেয় এবং কোম্পানিটির লাইসেন্সের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে। যার ফলে, অপো এবং ওয়ানপ্লাসের ফোন জার্মানির বাজারে নিষিদ্ধ ঘোষণা করেছে আদালত। অপো এবং ওয়ানপ্লাস চীনের একই মাদার কোম্পানির। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে দুই সংস্থা কি পদক্ষেপ নেয় তাই এখন দেখার বিষয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি