সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

ছিনতাই বা চুরি হয়ে যাওয়া হ্যান্ডসেট উদ্ধারে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হোক

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিদিনে খোদ রাজধানীতেই যেখানে অহরহ ঘটছে মুঠোফোন ছিনতাই এর ঘটনা, যা থেকে রক্ষা পাচ্ছে না সরকারের মন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা সাধারণ গ্রাহক। এ সকল ছিনতাই হওয়া হ্যান্ডসেট উদ্ধারে খুব একটা তৎপরতা যেমন নেই, ঠিক তেমনি উদ্ধারের সংখ্যাও নেহায়েত খুব কম ।

গ্রাহক স্বার্থ নিয়ে কাজ করার সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন গ্রাহকদের হারিয়ে যাওয়া বা ছিনতাই হওয়া হ্যান্ডসেট উদ্ধারে তাই ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি জানিয়েছেন। আজ তাদের পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দন্ডবিধির ৩৭৯ ধারায় মুঠোফোন চুরি করার অপরাধে দায়ী ব্যক্তির তিন বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয় দন্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। কিন্তু আজ পর্যন্ত ফৌজদারি অপরাধে মুঠোফোন ছিনতাইকারী কোন ব্যক্তির এ ধরনের সাজা হয়েছে বলে আমাদের জানা নেই। আমরা লক্ষ্য করেছি যে, ছিনতাইকারীর কবলে পড়া গ্রাহক থানায় সাধারণ ডায়েরি দায়ের করার পর সেটি পাঠিয়ে দেয়া হয় জেলার এসপি অফিস কিংবা মহানগরের ক্ষেত্রে সেটি পাঠিয়ে দেয়া হয় পুলিশের ডিসি অফিসে।

সেখান থেকে বিষয়টি পাঠানো হয় পুলিশ সদরদপ্তরে। এরপর পুলিশ সদরদপ্তর থেকে সংশ্লিষ্ট মোবাইল ফোন কোম্পানির কাছে পাঠানো হয় বিস্তারিত তথ্য জানার জন্য। বিটিআরসিতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে অনেকে আবেদন বা যোগাযোগ করে সুফল পেয়েছে এমন তথ্য আমাদের জানা নেই। আমরা ব্যক্তিগত হিসেবেও যোগাযোগ করে জানতে পেরেছি বিটিআরসি কেবলমাত্র আইএমইআই নাম্বার সনাক্তকরণ করে কেবলমাত্র চলমান হ্যান্ডসেটটি নিষ্ক্রিয় করার সক্ষমতা রাখে। মঠোফোন প্রচারের ক্ষেত্রে বিটিআরসি আইনশৃঙ্খলা বাহিনী এমনকি অপারেটরদের মধ্যে নেই কোন ইকো সিস্টেম। অনেক গ্রাহকরা থানায় ঘুরতে ঘুরতে অনেক সময় আর খোঁজ খবর রাখে না। হয়রানির ভয়ে অনেকে থানায় জিডি বা মামলা করতেও অনিচ্ছা প্রকাশ করে। অপরাধীরা শাস্তি না পাওয়ার কারণে দিন দিন তারা আরো বেপরোয়া হয়ে উঠছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না মন্ত্রী হামলা এমনকি নিরাপত্তা কর্মী, সহ সাধারণ নাগরিক। আমাদের বক্তব্য যদি একটি ইকো সিস্টেম করে তোলে ওয়ান স্টপ সার্ভিস সেটা হতে পারে নিয়ন্ত্রণ সংস্থা বা আইন-শৃঙ্খলা বাহিনীর অধীনে। তবেই মিলবে কাঙ্ক্ষিত সেটা এবং নিরাপত্তা।
 
ছিনতাইকারি চক্র এতটাই প্রযুক্তি মেধা সম্পন্ন হয়ে গেছে যে তারা প্রথমে নেটওয়ার্ক আইসি পরিবর্তন, ব্যাটারি খুলে ফেলা এবং আইএমইআই নাম্বার পরিবর্তন করে ফেলতে পারছে।
 
নিয়ন্ত্রণ সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের বিনীত অনুরোধ দ্রুত একটি ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্টা করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি