রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
33 C
Dhaka

আইসিটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘বেনকিউ ফুটবল লীগ’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি খাতের মানুষদের নিয়ে আয়োজিত ‘বেনকিউ ফুটবল লীগ ২০২২’ এর চ্যাম্পিয়ন হয়েছে আলফা সফট লিমিটেড। আসন্ন ফিফা বিশ্বকাপ উৎসবকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহন করে দেশের অন্যতম শীর্ষ ৯টি আইসিটি প্রতিষ্ঠান। স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:, ইউনিক বিজনেস সিস্টেমস লি:, সুরভী এন্টারপ্রাইজ, স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লি:, আমরা নেটওয়ার্কস লি:, ডিজিটাল ইকুইপমেন্ট লি:, টেকল্যান্ড, অপটিম্যাল টেকনোলজি প্রাইভেট লিমিটেড এবং আলফা সফট লিমিটেড ছাড়া আরো ৩টি আঞ্চলিক দল এখানে অংশগ্রহন করে। টুর্নামেন্টে সেমিফাইনালে উত্তীর্ন হয় স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লি:, আলফা সফট লি:, আমরা টেকনোলজিস এবং সুরভী এন্টারপ্রাইজ। এর মধ্যে আলফা সফট লি: চ্যাম্পিয়ন এবং সুরভী এন্টারপ্রাইজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

সিক্স এ সাইড এর এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। টুর্নামেন্টে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো অংশ নেয়। ৪ গ্রুপের শীর্ষ ৪ দল সরাসরি সেমিফাইনালে উত্তীর্ন হয়।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল বেনকিউ, আয়োজক পার্টনার স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:, কো স্পন্সর যথাক্রমে ইউনিক বিজনেস সিস্টেমস লি: এবং সুরভী এন্টারপ্রাইজ। তাছাড়াও ফুড এন্ড বেভারেজ পার্টনার হিসেবে ছিল ক্লাউড কফি, টিভি পার্টনার হিসেবে ছিল বাংলা টিভি এবং ডিজিটাল পার্টনার হিসেবে ছিল টাইগার মিডিয়া।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর বেনকিউ বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার রিত্তিক কবিরাজ, সুরভী এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক জাকের রিয়াদ, স্মার্ট টেকনোলজিস এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ এবং চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আলবেরুনী সুজন।

টুর্নামেন্টটির আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন স্মার্ট টেকনোলজিস এর হেড অব মিডিয়া এন্ড কমিউনিকেশন মাহফুজুর রহমান মুকুল।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি