মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
29.1 C
Dhaka

ল্যাপটপ আনল নকিয়া

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক:  জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২২ ইভেন্টে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স নির্মাতারা একাধিক নতুন ডিভাইস উন্মোচন করেছে। এক্ষেত্রে পিছিয়ে নেই নকিয়া। একাধিক ল্যাপটপ, স্মার্টফোন, ইয়ারবাট এবং স্পিকার উন্মোচন করেছে ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান। নকিয়া ল্যাপটপের পিওরবুক সিরিজ উন্মোচন করেছে। ইভেন্টে পিওরবুক ফোল্ড ল্যাপটপটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। নকিয়াকে এতদিন ফোন দিয়ে চিনলেও, এবার নতুন করে চিনবে ল্যাপটপ দিয়ে।

নকিয়া পিওরবুক ফোল্ড ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১,৯২০ বাই ১,০৮০ পিক্সেল। ডিসপ্লে ২৫০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফুল এইচডি প্লাস রেজেুলেশনের ল্যাপটপের রিফ্রেশ রেট ৬০ হার্টজ।

উন্নত পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ইন্টেল কোর আই৩ ১২২০পি প্রসেসর। গ্রাফিক্সের সুবিধা পেতে রয়েছে ইন্টেল আইরিস এক্সই জিপিইউ। ৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যামের ল্যাপটপে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।
কানেক্টিভিটির জন্য এতে রয়েছে দুটি ইউএসবি-সি ৩.২ পোর্ট, একটি ইউএসবি-এ ৩.২ পোর্ট এবং একটি ৩.২ মিলিমিটারের হেডফোন জ্যাক। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও যুক্ত রয়েছে।

নকিয়ার ল্যাপটপটি চলবে গুগলের উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। আইআর ফাংশনসহ ১ মেগাপিক্সেলের এআই ক্যামেরা থাকছে। হারমান কার্ডন-সার্টিফায়েড ডলবি অ্যাটমস সাউন্ডসহ কোয়াড-স্পিকার সেটআপ রয়েছে এতে।

পাওয়ার ব্যাকআপের জন্য নকিয়া পিওরবুক ফোল্ড ল্যাপটপে থাকছে ৩৮ ওয়াটআওয়ারের ব্যাটারি। সাথে ইউএসবি টাইপ-সি ৪৪ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার। ডিভাইসটির ওজন ১.৪৭ কেজি।

নকিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ল্যাপটপটি চলতি মাসে ফ্রান্সের বাজারে উন্মোচিত হবে। তবে দাম কেমন হবে তা জানা সম্ভব হয়নি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি