রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

রংপুরের ৫০টি স্কুলে গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করলো বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সারাদেশের স্কুল শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবার রংপুর বিভাগের ৫০টি স্কুলে ২,০০০ কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করেছে বিকাশ। মুজিব শতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দেশজুড়ে ৫০০টি স্কুলে ২০ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে এর আগে ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন স্কুলে এই গ্রাফিক নভেল বিতরণ করে বিকাশ।

এরই ধারাবাহিকতায় শোকের মাস আগষ্টে আজ (রবিবার) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে স্কুল প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইব্রাহিম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ফিরুজুল ইসলাম, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ), বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন সহ অন্যান্যরা।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আট খন্ডে প্রকাশ করেছে গ্রাফিক নভেল ‘মুজিব’। সংলাপ, গদ্য ও চিত্রের যুৎসই সমন্বয়ে শিশু-কিশোরদের উপযোগী ফরম্যাটে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা চিত্রিত হয়েছে এই গ্রাফিক নভেল-এ। বিকাশের পৃষ্ঠপোষকতায় সেগুলো স্কুলগুলোতে বিতরণ করছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র। এর পরবর্তী খন্ডগুলো প্রকাশিত হলে সেগুলোও একইভাবে বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে আরো বেশি সংখ্যক স্কুলে পৌঁছে দেবে বিকাশ।

এ পর্যায়ে রংপুরের ৫০টি স্কুলের প্রতিটিকে ৫ সেট করে বই দেয়া হয়েছে। ফলে একই সাথে ৪০ জন শিক্ষার্থী স্কুলের লাইব্রেরি থেকে বইটি পড়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, যাত্রা শুরুর সময় থেকেই বিকাশ বই বিতরণের সঙ্গে সম্পর্ক গড়েছে। আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এ পর্যন্ত ২৯০০ শিক্ষা প্রতিষ্ঠানে ২,৫৩,৬০০ বই দিয়েছে বিকাশ যা থেকে ২৬ লাখ পাঠক উপকৃত হয়েছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি