মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
29.1 C
Dhaka

শিক্ষার্থীদের ২০ হাজার গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করবে বিকাশ

স্কুলগুলোতে পৌঁছে দেবে বিশ্বসাহিত্য কেন্দ্র, বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

টেকভিশন২৪ ডেস্ক: স্কুলের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে সারাদেশের বাংলা ও ইংরেজি মাধ্যমের আরো ৫০০ স্কুলে এবছরও ২০ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করবে বিকাশ। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রকাশিত গ্রাফিক নভেল ‘মুজিব’ বিকাশের পৃষ্ঠপোষকতায় স্কুলগুলোতে বিতরণ কার্যক্রমে সহায়তা করবে বিশ্বসাহিত্য কেন্দ্র।

এর আগে, মুজিব শতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সারাদেশের ৫০০ টি স্কুলে ২০ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করে বিকাশ। দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল, ইংরেজি মাধ্যম স্কুল সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কাছে বইগুলো পৌঁছে যাওয়ায় তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানার সুযোগ পায়।

আজ (রবিবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের এই শুভক্ষণে বিশ্বসাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে স্কুল শিক্ষার্থী ও প্রতিনিধিদের হাতে বই তুলে দিয়ে এবারের কার্যক্রম উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো: মনিরুল ইসলাম (অব:), এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন এ সময় উপস্থিত ছিলেন।

এই কার্যক্রম ফলপ্রসুতা অনুধাবন করে বিগত বছরের ধারাবাহিকতায় আবারো দেশের বিভিন্ন প্রান্তের বাংলা এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলোয় কার্যক্রমটি সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। এবার নির্বাচিত প্রতিটি স্কুলে ৪ সেট করে মোট ৪০টি বই দেয়া হবে। ফলে একই সাথে ৪০ জন শিক্ষার্থী স্কুলের লাইব্রেরি থেকে বইটি পড়ার সুযোগ পাবেন।

সংলাপ, গদ্য ও চিত্রের যুৎসই সমন্বয়ে শিশু-কিশোরদের উপযোগী ফরম্যাটে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা চিত্রিত হয়েছে গ্রাফিক নভেল ‘মুজিব’-এ। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে রচিত ও চিত্রিত দশ খন্ডে প্রকাশিত ‘মুজিব’ সব বয়সী পাঠককেই বঙ্গবন্ধুর সম্পর্কে জানার সুযোগ দেবে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “রাষ্ট্র একটি জাতির জন্য সবচেয়ে বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন আমরা পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। জাতিকে তিনি মুক্তির স্বপ্ন দিয়েছেন। এই যে মুক্তি, এই যে সুযোগ, এই যে অপার সম্ভাবনার সামনে আমরা দাড়িয়ে আছি, এটাই বঙ্গবন্ধু আমাদেরকে দিয়েছেন। মুজিব গ্রাফিক নভেলের মাধ্যমে বঙ্গবন্ধুর চরিত্র, আদর্শ, স্বপ্ন, কর্মস্পৃহা সবকিছু উপলব্ধি করা যায়। এই বইটি যে ছেলে মেয়েরা পড়বে, তাদের মনে চিরদিনের জন্য মহৎ কিছু করার স্বপ্ন তৈরি হবে।”

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে আমার উপলব্ধি হয়েছে- বাঙালি জাতির উপর তাঁর প্রচন্ড আত্মবিশ্বাস ছিলো যে এই জাতি কোথাও পৌঁছাবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে শিশু কিশোরদের জন্য এই কমিক সিরিজটি প্রকাশিত হলেও এটা সব বয়সের মানুষের ভালো লাগবে। এই বইটা পড়ে বঙ্গবন্ধুর গুণাবলীগুলোর সামান্যতম অর্জন করার প্রয়াস থাকলে, ভবিষ্যতে যে নেতৃত্ব তৈরি হবে তা জাতির জন্য মঙ্গলজনক হবে। বই প্রকাশিত হওয়ার পর, সেগুলো পড়ানোর উদ্যোগ নেয়াটা খুবই জরুরি। শিশু-কিশোরদের এই বইগুলো পড়ানোর জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র যে বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছে, সেজন্য তাদের ধন্যবাদ। এই উদ্যোগের সহযোগী হতে পেরে বিকাশ গর্বিত।”

উল্লেখ্য, বিকাশ তার যাত্রা শুরুর সময় থেকেই বই বিতরণের সঙ্গে সম্পর্ক গড়েছে। আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে। এই কার্যক্রমের আওতায় অংশ নেয়া প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় তিন লাখের মতো বই বিতরণ করেছে বিকাশ, যার মাধ্যমে অন্তত ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি