শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

গুগলকে বিশাল অঙ্কের জরিমানা করল ভারত

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় সার্চ ইঞ্জিনকে দমিয়ে নিজস্ব বিজ্ঞাপনদাতাদের সুবিধা দেওয়ার অপরাধে মার্কিন টেক জায়ান্ট গুগলকে ১৬.২ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে ভারতের জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা (সিসিআই)।

কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া এক টুইটে জানিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল ইকোসিস্টেমের বিভিন্ন বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করার কারণে তারা গুগলকে এ জরিমানা করেছে।

মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট (মাডা) অনুযায়ী ইন্টারনেটে সার্চ করার বিভিন্ন অ্যাপ, ওয়াইজেট, ক্রোম ব্রাউজার ইত্যাদি আগে থেকেই অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ইনস্টল করা থাকে। এর ফলে বিভিন্ন প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় গুগল সার্চ ব্যবস্থা বেশি সুবিধা পেয়ে থাকে।

সিসিআই আরও জানিয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল থাকে ইউটিউব। ফলে অন্যান্য ভিডিও স্ট্রিমিং অ্যাপ অনেকটা পিছিয়ে পড়ে। এই ভিডিও প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে মার্কিন সংস্থাটি।

গুগলকে ভারতের বাৎসরিক রেভিনিউর ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আগামী ৬০ দিনের মধ্যে জমা দিতে বলেছে ভারত। আর্থিক বিবরণ এবং সহায়ক নথি সরবরাহ করার জন্য গুগলকে ৩০ দিন সময় দিয়েছে সিসিআই। যদি তা সম্ভব না হয় তাহলে জরিমানা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, গুগলকে এর আগে একই অপরাধে ২.৭ বিলিয়ন ডলার জরিমানা করেছিল ইউরোপিয়ান কমিশন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি