বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
30 C
Dhaka

গুগল ম্যাপসে আসছে ‘মাল্টিকার নেভিগেশন’ সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক : গুগল ম্যাপসে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থান সরাসরি দেখা যায়। এমনকি পরিচিত ব্যক্তিদের কাছে নিজের অবস্থানের তথ্যও (লাইভ লোকেশন) শেয়ার করা যায়। কিন্তু চাইলেও একই স্থানে ভ্রমণ করতে যাওয়া সব ব্যক্তির অবস্থান একসঙ্গে দেখা যায় না। ফলে আলাদাভাবে প্রত্যেকের অবস্থান জানতে হয়। এ সমস্যা সমাধানে ‘মাল্টিকার নেভিগেশন’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল ম্যাপস। এ সুবিধা চালু হলে ভিন্ন লোকেশন থেকে একই গন্তব্যে যাওয়া সব গাড়িকে গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা দেখানোর পাশাপাশি অন্যদের কাছে তাদের অবস্থান জানাবে গুগল ম্যাপস। ফলে ভিন্ন গাড়িতে থাকলেও সবার অবস্থান একসঙ্গে দেখা যাবে।

গুগল ম্যাপসে এ সুবিধা চালু হলে নিজের গাড়ির অবস্থান জানানোর পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে অন্য গাড়িগুলোর কতক্ষণ সময় লাগতে পারে, তা-ও জানা যাবে। ফলে সহজেই গন্তব্যে পৌঁছানোর আগে বিরতি নেওয়ার স্থান নির্বাচন করা যাবে। গুগল ম্যাপসের এ সুবিধা হঠাৎ চালু করা যাবে না। ভ্রমণ শুরুর আগে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে মাল্টিকার নেভিগেশনের সুবিধা ব্যবহারের জন্য নির্দিষ্ট ব্যক্তিদের অনুরোধ পাঠাতে হবে।

নতুন এ সুবিধা চালুর জন্য ব্যবহৃত প্রযুক্তি নিজেদের দখলে রাখতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব কার্যালয়ে আবেদন করেছে গুগল। তবে কবে নাগাদ এ সুবিধা চালু হবে বা অর্থের বিনিময়ে সুবিধাটি ব্যবহার করতে হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল।-সূত্র প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি