মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.3 C
Dhaka

করোনার টিকাদান কেন্দ্র দেখাবে গুগল ম্যাপস

টেকভিশন২৪ ডেস্ক: শিগগিরই গুগল ম্যাপসে করোনার টিকাদান কেন্দ্রের অবস্থান দেখানো শুরু হবে। সঙ্গে থাকবে করোনা প্রতিরোধে সচেতনতামূলক তথ্য। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা, লুইজিয়ানা, মিসিসিপি ও টেক্সাস অঙ্গরাজ্যে সুবিধাটি ছাড়া হবে। এরপর ক্রমে তা অন্যান্য দেশেও পাওয়া যাবে।

সোমবার গুগল জানিয়েছে, চলতি বছরের শুরুর তুলনায় এ কয়েক দিনে ‘নিকটস্থ টিকা’ খোঁজার হার বেড়েছে পাঁচ গুণ। মানুষের সে চাহিদার ভিত্তিতে গুগল ম্যাপসে ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী টিকাকেন্দ্রের তথ্য দেখানো শুরু করা হচ্ছে।

নতুন সুবিধায় ম্যাপে পাবেন নিকটস্থ টিকাকেন্দ্র। আরও পাবেন প্রাসঙ্গিক তথ্য, যেমন অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি না, টিকা সবাইকে দেওয়া হবে কি না, ‘ড্রাইভ-থ্রু’, অর্থাৎ গাড়ি চালিয়ে গিয়ে টিকা নেয়া যাবে কি না-এসব তথ্যও থাকবে।

গুগল বলেছে, তারা নির্ভরযোগ্য তথ্যের জন্য স্থানীয় সরকার এবং ওষুধ বিক্রয়কেন্দ্রের সঙ্গে কাজ করে যাচ্ছে।

অবশ্য গুগল প্রথম নয়। এর আগে স্টারবাকস, আমাজন ও ওয়ালমার্টের প্রতিষ্ঠানও টিকা সরবরাহে নানাভাবে যুক্ত থাকার ঘোষণা দিয়েছে।      টেকজুম অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি