রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
18 C
Dhaka

গিগাবাইট ৪০৮০ সিরিজের গ্রাফিক্স কার্ড বাজারে

টেকভিশন২৪ ডেস্কঃ প্রফেশনাল গেমার, গ্রাফিক্স ডিজাইনার এবং ভিডিও এডিটরদের জন্য গিগাবাইট এর শক্তিশালি ৪০৮০ সিরিজের গ্রাফিক্স কার্ড বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। ১৬ নভেম্বর ২০২২ তারিখে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর প্রধান কার্যালয়ে উক্ত সিরিজের ২টি মডেলের গ্রাফিক্স কার্ড আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষনা দেয়া হয়।

উক্ত লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু, কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, স্মার্ট টেকনোলজিস এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী এবং হেড অব মিডিয়া এন্ড কমিউনিকেশন্স মাহফুজুর রহমান মুকুল।

গিগাবাইট
জিফোর্স আরটিএক্স ৪০৮০ ১৬ জিবি এরো ওসি

এলান সু বলেন, গিগাবাইট সারাবিশ্বের গেমিং এবং গ্রাফিক্স প্রফেশনালদের হাতে সর্বাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় আমরা বিশ্ববাজারে ৪০৮০ গ্রাফিক্স কার্ড ছেড়েছি। আশা করি এই গ্রাফিক্স কার্ড কম্পিউটার ব্যবহারকারীদের দারুন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে।

অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, স্মার্ট টেকনোলজিস সব সময়ই যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে দেশের মানুষের হাতে প্রয়োজনীয় সব ডিভাইস পৌঁছে দেয়ার চেষ্ঠা করে। আমি আশা করব, ক্রেতাগন স্মার্ট ওয়্যারেন্টিযুক্ত গিগাবাইট পন্য ক্রয় করবেন এবং বিক্রয়োত্তর সেবার বিষয়ে নিশ্চিন্ত থাকবেন।

গিগাবাইট
জিফোর্স আরটিএক্স ৪০৮০ ১৬ জিবি গেমিং ওসি

গিগাবাইটের নতুন দুই গ্রাফিক্স কার্ডের মডেলগুলো হচ্ছে জিফোর্স আরটিএক্স ৪০৮০ ১৬ জিবি গেমিং ওসি (GeForce RTX™ 4080 16GB GAMING OC) এবং আরেকটি হচ্ছে জিফোর্স আরটিএক্স ৪০৮০ ১৬ জিবি এরো ওসি (GeForce RTX™ 4080 16GB AERO OC)। এর মধ্যে গেমিং ওসি মডেলটি গেমারদের জন্য বিশেষায়িতভাবে তৈরি করা হয়েছে এবং এরো ওসি মডেলটি গ্রাফিক ডিজাইনার ও ভিডিও এডিটরদের জন্য বিশেষায়িতভাবে তৈরি করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ গ্রাফিক্স কার্ডগুলোর বাজার মূল্য যথাক্রমে ১৮৫,০০০ টাকা এবং ১৯০,০০০ টাকা। বিশ্বকাপ ফুটবল চলাকালীন এই গ্রাফিক্স কার্ড কিনলেই উপহার হিসেবে ক্রেতাগন পাবেন একটি আকর্ষনীয় ফুটবল।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি