বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

কীভাবে সুরক্ষিত রাখবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: গত কয়েক মাসে একাধিক সিকিউরিটি ফিচার লঞ্চ করেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তবে অনেকেই প্রাইভেসি ফিচার সম্পর্কে অবগত নন। তাই সকলের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ প্রাইভেসি চেকআপ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী দ্রুত সময়ে প্রাইভেসি সেটিংস রিভিউ করতে পারেন। দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে কী কী প্রাইভেসি ফিচার আছে এবং নিজেদের অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস কী অবস্থায় রয়েছে। এছাড়া নিজের বিভিন্ন তথ্য কারা দেখছেন এর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।

গত নভেম্বরে হোয়াটসঅ্যাপ অফিশিয়াল ব্লগ পোস্টে জানিয়েছে, প্রাইভেসি চেকআপের মাধ্যমে ব্যবহাকারীরা জানতে পারবেন কী কী ফিচার চালু রয়েছে এবং অ্যাকাউন্টের সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয় ফিচার সেটিংসে গিয়ে চালু করতে পারবেন। একজন ব্যবহাকারী কী শেয়ার করছেন এবং তা কারা দেখছেন, এর নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী।

কীভাবে কাজ করে প্রাইভেসি চেকআপ

শুরুতে প্রাইভেসি সেটিংসে স্টার্ট চেকআপ অপশনে ট্যাপ করতে হবে। এরপর একাধিক স্ক্রিন থেকে বেছে নিতে পারবেন বিভিন্ন অপশন। এই তালিকায় থাকছে কারা আপনাকে কনট্যাক্ট করতে পারবেন, কারা আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবেন, এমনকি ব্লক অ্যাকাউন্টও ম্যানেজ করা সম্ভব হবে। ব্যবহারকারী নিজের ব্যক্তিগত তথ্য এডিট করার সুযোগ পাবেন। এর মধ্যে থাকছে প্রোফাইল ফটো, লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, রিড রিসিপ্টস। এছাড়া আপনি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এবং এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ এই দুই সেটিংস চালু করলে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট আরও সুরক্ষিত হবে। হোয়াটসঅ্যাপের কয়েকটি প্রাইভেসি ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

সাইলেন্স আননোন কলার

* প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন এবং সেটিং অপশনে যান।

* এবার অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করে প্রাইভেসি অপশনে যেতে হবে।

* স্ক্রল ডাউন করে স্ক্রিনের নিচের দিকে নেমে ব্লকড কনট্যাক্ট অপশন সিলেক্ট করুন।

* এবার স্ক্রিনের ওপরের দিকে ডানদিকে থাকা অ্যাড অপশনে ট্যাপ করতে হবে।

* কনট্যাক্ট লিস্ট থেকে অপরিচিতদের বেছে নিন।

* এবার ব্লক অপশনে ট্যাপ করুন।

এনাবল স্ক্রিন লক

* হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে যান।

* এবার অ্যাকাউন্ট অপশন থেকে প্রাইভেসি অপশনে যেতে হবে।

* স্ক্রল ডাউন করে স্ক্রিন লক অপশন পাবেন, সেখানে ট্যাপ করুন।

* ফেস আইডি বা টাচ আইডি, যেকোনো একটি অপশন বেছে নিন আনলকের জন্য।

* স্ক্রিন লক হওয়ার আগে কতক্ষণ পরে হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন সেটি বেছে নিতে পারবেন।

এনাবল টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন

* হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে যান।

* অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করে টু-স্টেপ ভেরিফিকেশন অপশনে যেতে হবে।

* এনাবল টু-স্টেপ ভেরিফিকেশন অপশন ট্যাপ করুন।

* এবার ৬ ডিজিটের একটি পিন দিয়ে আবার ট্যাপ করুন নেক্সট অপশনে।

* এরপর নিজের ইমেইল এড্রেস দিয়ে নেক্সট অপশন সিলেক্ট করুন।

* ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাবেন। এই কোড দিয়ে নেক্সট অপশনে ট্যাপ করতে হবে।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য আরও কিছু বিষয় নজর রাখতে পারেন।

* কারা আপনার প্রোফাইল পিকচার দেখবেন সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

* আপনার লাস্ট সিন এবং অনলাইন স্ট্যাটাসের প্রাইভেসি পরিবর্তন করতে পারেন।

* কে কেউ আপনাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবেন কি না তা ঠিক করতে পারবেন।

* আপত্তিকর মেসেজ পেলে কোনো কনট্যাক্টকে সরাসরি ব্লক করার অপশনও থাকছে।

* এছাড়া ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এবং এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপস ফিচার চালু থাকলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনেকটাই সুরক্ষিত হবে। তথ্যসূত্র: আইটিভিবিডি, সিনেট, হোয়াটসঅ্যাপ ব্লগ

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি