শনিবার, আগস্ট ২৯, ২০২৬
28 C
Dhaka

বার্তা সংরক্ষণের জন্য হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিল্টারিং সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টার সুবিধা যুক্ত হয়েছে। ফলে খুব সহজেই হোয়াটসঅ্যাপে আসা বিভিন্ন বার্তা খুঁজে পাওয়া যায়। এমনকি এ ফিল্টার ব্যবহার করে ধরন অনুযায়ী বার্তাও সাজানো থাকে। এবার সংরক্ষণ বা স্টোরেজ ব্যবস্থাপনার জন্য নতুন একটি ফিল্টারিং সুবিধা চালু করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ডব্লিউ আ বেটা ইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফো বলছে, অ্যান্ড্রয়েডের বেটা বা পরীক্ষামূলক সংস্করণের ব্যবহারকারীরা স্টোরেজ ব্যবস্থাপনার জন্য হোয়াটসঅ্যাপের নতুন এই ফিল্টারিং সুবিধা ব্যবহার করতে পারছেন। হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিল্টার বাটন যুক্ত হবে, যেখানে ‘অল’, ‘চ্যাটস’ ও ‘চ্যানেলস’ নামের তিনটি বাটন দেখা যাবে। এই বাটনগুলোর মধ্যে প্রয়োজনীয় বাটন নির্বাচন করে স্টোরেজ ব্যবস্থাপনা করা যাবে। ফলে কোনো ব্যবহারকারী যদি চ্যানেলে থাকা বার্তা, ভিডিও ও ছবি সংরক্ষণ করতে না চান, তবে তা স্টোরেজে সংরক্ষিত হবে না। সুবিধাটি কেমন হবে, তার ধারণা দিতে একটি স্ক্রিনশটও যুক্ত করেছে ডব্লিউ আ বেটা ইনফো। স্ক্রিনশটে দেখা যায়, ম্যানেজ স্টোরেজের নিচে স্টোরেজ ডিটেইলসে ‘অল’, ‘চ্যাটস’ ও ‘চ্যানেলস’ নামের তিনটি ফিল্টারিং বাটন দেখা যাচ্ছে, যেখান থেকে স্টোরেজ ব্যবস্থাপনা করতে পারবেন ব্যবহারকারীরা।

প্রতিবেদনে বলা হচ্ছে, অ্যান্ড্রয়েড ২.২৪.১০.৮ হালনাগাদে হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণে এ সুবিধা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাচ্ছে। পরবর্তীকালে অন্য ব্যবহারকারীদের জন্য স্টোরেজ ব্যবস্থাপনা করতে ফিল্টারিং সুবিধা চালু হবে। তবে কবে নাগাদ সবার জন্য সুবিধাটি উন্মুক্ত হবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।-সূত্র: প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি