মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
31.1 C
Dhaka

টানা ১৮ বছরে টেলিভিশনের বিশ্ববাজারের শীর্ষে স্যামসাং!

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্ববাজারে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে স্যামসাং ইলেক্ট্রনিকস – জানিয়েছে বাজার গবেষণা সংস্থা ওমডিয়া।

প্রযুক্তিগত উৎকর্ষ ও সেরা উদ্ভাবনীর সমন্বয়ে বাজারে প্রতিনিয়ত অত্যাধুনিক মডেলের টেলিভিশন নিয়ে আসছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্র্যান্ডটি ২০০৬ সাল থেকে বিশ্ববাজারে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে।

মূলত প্রিমিয়াম লার্জ-স্ক্রিন ক্যাটাগরি টিভিতে অগ্রাধিকার দানই স্যামসাংয়ের সাফল্যের মূলসূত্র, যার সেরা উদাহরণ হিসেবে ব্র্যান্ডটির কিউএলইডি ও ওএলইডি মডেলের লাইনআপগুলো উল্লেখ করা যেতে পারে। ২০১৭ সালে সর্বপ্রথম চালু হয় স্যামসাং কিউএলইডি টিভি লাইনআপ, যার সাম্প্রতিক সংযোজন দূর্দান্ত কয়েকটি নিও কিউএলইডি মডেল যেগুলোর তুমুল জনপ্রিয়তা স্যামসাংকে এর শীর্ষ অবস্থান ধরে রাখতে সাহায্য করেছে।

এই অনন্য মাইলফলক অর্জনে স্যামসাং ইলেকট্রনিক্সের কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর এবং হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “বিশ্ববাজারে এমন অসাধারণ স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবনীর সাথে কাজ করে যাওয়ার স্পৃহা আরও বাড়িয়ে তোলে এবং সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করে তুলতে ভবিষ্যতেও আমরা একটি অগ্রগামী ভূমিকা পালন করতে পারব বলে আমরা আশাবাদী”।

নিজেদের প্রতিটি সেগমেন্টে ভিন্ন ভিন্ন সাইজ ও মডেলের টেলিভিশনের বিপুল সমাহার নিশ্চিত করেছে দেশের প্রথম ও একমাত্র টিভি সুপারব্র্যান্ড স্যামসাং। সেই সাথে, গ্লোবাল ব্র‍্যান্ড হিসেবে বাংলাদেশে স্যামসাং-এর আউটলেট কভারেজ অনেক ভালো।

৭৫-ইঞ্চি’র বড় এবং  ২৫০০ মার্কিন ডলারের বেশি দামের প্রিমিয়াম টিভি বিক্রয়ের ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখছে স্যামসাং। প্রতিষ্ঠানটি ২৫০০ মার্কিন ডলারের বেশি দামের টেলিভিশনের বাজারে ৬০.৫ শতাংশ বাজার হিস্যা অর্জন করেছে। পাশাপাশি, ৭৫-ইঞ্চি’র বড় টেলিভিশনের বাজারে ৩৩.৯ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে তারা।

সিইএস ২০২৪-এ স্যামসাং তাদের যুগান্তকারী এনকিউ৮ এআই জেন৩ প্রসেসর উন্মোচন করে, যা রীতিমতো এআই স্ক্রিন যুগের সূচনা ঘটায়। টাইজেন ওএস-চালিত অত্যাধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে এআই স্ক্রিনকে স্মার্ট হোম ব্যবস্থার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে স্যামসাং। চিপসেট ও প্রযুক্তিগত সক্ষমতার এই অগ্রগতি স্মার্ট টিভির ধারণাকে পুনরায় সংজ্ঞায়িত করবে বলে আত্মবিশ্বাসী স্যামসাং।

২০২৪ সাল স্যামসাংয়ের জন্য সফল উদ্ভাবনী প্রদর্শনের আরেকটি বছর হতে চলেছে। প্রসেসর এবং এআই বৈশিষ্ট্যের অগ্রগতির পাশাপাশি বিনোদনকে নতুনভাবে সংজ্ঞায়িত করা এবং টেলিভিশন খাতে নতুন মানদণ্ড স্থাপন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্যামসাং।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি