মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
27.2 C
Dhaka

ওয়ালটন হাই-টেকের এমডির দায়িত্ব পেলেন প্রকৌশলী গোলাম মুর্শেদ

টেকভিশন ডেস্ক:  বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন প্রকৌশলী গোলাম মুর্শেদ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ গত বৃহস্পতিবার (৮ অক্টোবর, ২০২০) গোলাম মুর্শেদকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক গোলাম মুর্শেদ ২০১০ সালে ওয়ালটনের সহকারী প্রকৌশলী পদে যোগ দেন। মেধা ও কঠোর পরিশ্রমে তিনি রেফ্রিজারেটরের ম্যানুফ্যাকচারিং অপারেশনের দায়িত্ব এবং পরবর্তীতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পান।

চাঁপাইনবাবগঞ্জের একটি সম্ভ্রান্ত পরিবারে গোলাম মুর্শেদের জন্ম। তার পিতা মোঃ মনিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। গোলাম মুর্শেদ দীর্ঘ এক দশক ধরে ওয়ালটনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। উৎপাদন ও বিপনন ব্যবস্থায় আধুনিকায়নের জন্য তিনি প্রশংসিত হন। তিনি বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন-এর সদস্য।

নতুন দায়িত্ব শতভাগ নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে ওয়ালটনকে আরো এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করে গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটন বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড। এ দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ বিশ^বাজারেও নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিশ্বের প্রায় ৪০টি দেশে ওয়ালটনের তৈরি পণ্য রপ্তানি হচ্ছে। সারা বিশ্বে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্য ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের হাব বা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের টার্গেট ২০৩০ সালের মধ্যে বিশ্বের সেরা পাঁচটি কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডের একটি হবে ওয়ালটন। সে লক্ষ্য অর্জনই আমার মূল ধ্যান-জ্ঞান।

একই সঙ্গে, আবুল বাশার হাওলাদারকে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ওমর ফারুক রিপনকে চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে পদায়ন করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি