শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

টেলিযোগাযোগ খাতের উন্নয়নে নরওয়ের রাষ্ট্রদূতের প্রশংসা

টেকভিশন ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল সংযুক্তি অবকাঠামো উন্নয়নের ফলে দেশের মানুষের জীবনযাত্রার অভাবনীয় রূপান্তর হয়েছে। ডিজিটাল প্রযুক্তি সেবা এখন মানুষের জীবনের লাইফ লাইনে পরিণত হয়েছে।

বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার সেন্ডসান (Espen Rikter-Svendsen) আজ মঙ্গলবার ঢাকায় ডিজিটাল পদ্ধতিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে মন্ত্রী এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপুর্ণ সম্পর্ক তুলে ধরে বলেন, বাংলাদেশের বিভিন্ন খাত বিশেষে করে টেলিযোগাযোগ খাত বিনিয়োগের জন্য অন্যতম একটি থ্রাস্ট সেক্টর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত বিনিয়োগ বান্ধব নীতি কাজে লাগিয়ে বাংলাদেশে নরওয়ের অধিকতর বিনিয়োগে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক আরও দৃঢ় করতে রাষ্ট্রদূত ভূমিকা রাখবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত এসপেন রিক্টার সেন্ডসান, বাংলাদেশের ডিজিটালাইজেশনে বিশেষ করে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচির প্রশংসা করেন। তিনি বলেন, সুন্দরবনে প্রত্যন্ত দুর্গম অঞ্চলেও মানুষ ডিজিটাল টেলিকম সেবা পাচ্ছে। কোভিডকালে এখানকার মানুষের জীবন থেমে থাকেনি। শিক্ষাথীরা ঘরে বসে ক্লাস করছে, ঘরে বসে চিকিৎসা সেবা পাচ্ছেন ও ডিজিটাল বাণিজ্য প্রসার লাভ করছে। নরওয়ের টেলিকম প্রতিষ্ঠান জিপি বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রগতির সাথে অংশিদার হতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

মোস্তাফা জব্বার দেশের টেলিকম অবকাঠামো উন্নয়নে অংশীদার হওয়ার জন্য টেলিনরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ভয়েস কলের মাধ্যমে দেশে টেলকোর যাত্রা শুরু হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব আহমেদ ওয়াজেদ এর দিকনির্দেশনায় বাংলাদেশ টু-জি থেকে থ্রি-জি, ফোর-জি চালু হয়েছে। আমরা ফাইভ-জি রূপান্তরের যাত্রা ইতোমধ্যে শুরু করেছি।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি